বেহালার সরশুনায় প্রেমিক, তাঁর বাবা ও প্রেমিকের বন্ধুকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, বাড়িতে ডেকে তাঁদের বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে নাবালিকার বাবা, মা ও মামাকে। ভয়াবহ দৃশ্য়ের সাক্ষী থাকল বেহালার সরশুনা।মেয়ের পরিবারের তরফে প্রেমে আপত্তি থাকায় প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের বিরুদ্ধে।অভিযোগকারী তরুণের বাবার দাবি, মেয়ের বাড়ির লোকেদের হাত থেকে রেহাই পাননি তিনিও। এমনকী সুযোগটুকু দেওয়া হয়নি কিছু বলার। ঘরের ভিতরে ঢুকতেই শুরু হয় বেলাগাম মারধর।সরশুনা থানায় অভিযোগ দায়ের করেন তরুণের পরিবার। গ্রেফতার করা হয়েছে নাবালিকার বাবা, মা ও মামাকে।
আরও পড়ুন – বারুইপুরের পুনরাবৃত্তি গাইঘাটায়, ‘ধর্ষণ’-খুনকাণ্ডে এনকাউন্টারে মৃত্য়ু ধৃতের। ভোর রাতে ধৃত প্রহ্লাদ দাসকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ । পুনর্নির্মাণ করে ফেরার পথে পুলিশের রিভলভার ছিনিয়ে গুলি ধৃতের, দাবি পুলিশের । আত্মরক্ষায় প্রহ্লাদ দাসকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায় পুলিশ, দাবি পুলিশের । বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ । ‘ধর্ষণ’ করে খুনের অভিযোগে গ্রেফতার হয় প্রহ্লাদ দাস ।