ABP Ananda LIVE : নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস । গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক বায়রন বিশ্বাস। শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে, জানিয়েছেন চিকিৎসকরা । এখন স্থিতিশীল রয়েছেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস । সকাল ১১: সামশেরগঞ্জের ধুলিয়ানে নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হন বায়রন । নিজের ঘরেই অগ্নিদগ্ধ হন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস । সামশেরগঞ্জে নিজের হাসপাতালে ভর্তি বায়রন বিশ্বাস কীভাবে অগ্নিদগ্ধ গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক? তদন্তে দমকল ও পুলিশ এসি থেকে আগুন লাগতে পারে, প্রাথমিক অনুমান দমকলের ।

আরও খবর…

২০২১-এর বিধানসভা ভোটের মুখে নন্দীগ্রামে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার অভিযোগ ছিল মিথ্যাচার। কোনও ফ্র্যাকচার বা ডিসলোকেশন হয়নি। বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের নথি দেখিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী। নথির সত্যতা নিয়ে প্রশ্ন তুলল মমতা-তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘প্যাথলজিক্যাল লায়ার’ বলে আক্রমণ করেছে ঋতব্রত-তৃণমূল। ২০২১-এর ঘটনায় তদন্তের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

“পা ভেঙে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পুরো নন্দীগ্রামকে অপমান করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস-এর রিপোর্টে ফ্র্যাকচারের কোনও প্রমাণ নেই। এটা নিয়ে CID তদন্ত করছে, ভোটের আচরণবিধি উঠে গেলে তদন্ত করব”, রিপোর্ট দেখিয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *