ABP Ananda LIVE | বারাসাতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা। অফিসেও ভাঙচুর। গ্রেফতারের পরে কয়েকদিন আগেই জামিনে এলাকায় ফিরছিলেন অরুণ ভৌমিক। কালীপুজোর নিয়ন্ত্রণ নিয়ে গণ্ডগোলের জেরেই স্থানীয়দের হামলা, দাবি পুলিশের।
আরও খবর,
হরিদেবপুরের অজেয় সংহতি ক্লাবের পুজো কমিটির কনভেনারকে বেধড়ক মার ! মমতা তৃণমূল নেতা তথা পুজোর কমিটির কনভেনারকে বেধড়ক মার। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ, সিসি ফুটেজ ভাইরাল। আক্রান্ত ১১৫ নম্বর ওয়ার্ডের মমতা তৃণমূলের যুব সভাপতি অরিজিৎ নন্দী। রবিবার রাতে ক্লাবের ভিতরে ছিলেন তৃণমূল যুব সভাপতি, দাবি পুলিশের। ক্লাবের ভিতরে ঢুকে তৃণমূল নেতাকে বেধড়ক মার, ভাইরাল সিসি ফুটেজ। ভাঙচুর করা হয় ক্লাবের সিসি ক্যামেরা, অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের। “পুজো কমিটির কনভেনার ক্লাবে বসে রাতে মদ্যপান করছিলেন। ওটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, বিজেপি জড়িত নয়”, বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর সিকদারের। ইমেল মারফত হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ।