পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: এবার খবরের দোকান, হোটেল ও রেস্তোরাঁয় নজরদারি চালাল পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগ। খাবার তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, পাশাপাশি খাবারের গুণগত মান কেমন, তা খতিয়ে দেখেন বাঁকুড়া জেলার আধিকারিকেরা।                 

আরও পড়ুন: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে

প্রায় দুই সপ্তাহ আগে কালোবাজারি রুখতে বাঁকুড়া শহরের চকবাজার এলাকায় একের পর এক দোকানে অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট বিভাগ ও পুলিশ। সেই সময় বিভিন্ন সামগ্রীর দাম এবং মজুতের পরিমাণ খতিয়ে দেখা হয়েছিল। এবার শহরের বিভিন্ন প্রান্তে থাকা খাবারের দোকান, হোটেল ও রেস্তোরাঁয় নজরদারি চালানো হল।                 

বাঁকুড়া শহরের রাস্তার দু’পাশে এবং বাজার এলাকায় বহু খাবারের হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকান রয়েছে। দীর্ঘদিন ধরেই এই দোকানগুলিতে স্বাস্থ্যবিধি না মেনে খাবার তৈরি ও বিক্রির অভিযোগ উঠছিল। অভিযোগ ছিল, খাবার তৈরিতে শরীরের পক্ষে ক্ষতিকর রাসায়নিক ও রং ব্যবহার করা হয়। পাশাপাশি নিম্নমানের ভোজ্য তেল ও মশলা ব্যবহারের অভিযোগও রয়েছে।                 

আরও পড়ুন: আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন জি?

এছাড়াও অনেক ক্ষেত্রে খাবার তৈরি করে দোকানে সাজিয়ে রাখলেও তা ঢেকে রাখা হয় না। ফলে খোলা খাবারের উপর মাছি বসার অভিযোগও রয়েছে। এই ধরনের বেনিয়ম রুখতেই এবার বাঁকুড়া শহরের বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালায় এনফোর্সমেন্ট বিভাগ ও পুলিশ।               

শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বাজার ও রাস্তার দু’ধারে থাকা খাবারের দোকানগুলিতে গিয়ে খাবার তৈরির প্রক্রিয়া খতিয়ে দেখেন আধিকারিকেরা। পাশাপাশি খাবার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর মান এবং স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কি না, তাও পরীক্ষা করা হয়।               

অভিযানে প্রথমবার কোনও বেনিয়ম চোখে পড়লে দোকানদার ও ব্যবসায়ীদের সতর্ক করেন আধিকারিকেরা। তবে একই ধরনের বেনিয়ম ফের দেখা গেলে মোটা অঙ্কের জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।               



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *