কলকাতা: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে ভবানীপুর থানায় কংগ্রেসের বিক্ষোভের কাণ্ডের পর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতার করা হয়েছে দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতাকে। এই ইস্যুতে এবার মুখ খুললেন, কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার এবং বিজেপি বিধায়ক সজল ঘোষ।

আরও পড়ুন, বাগেশ্বর বাবার ফতোয়াকে ঘিরে সমালোচনার ঝড়, এবার নিজের বক্তব্য স্পষ্ট করলেন কৌস্তভ

এদিন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার বলেন, বাংলার মানুষ যে প্রতিবাদ করতে পারেন, অতনুকে গ্রেফতার করে বুঝিয়ে দিল। যাদের নাম এফআইআর-এ আছে, আমি বলেছিলাম, সারা বাংলায় যেকথা …বাবা পশ্চিমবাংলায় এসে, এই বাবা, সাধু মহারাজ, এদের কলঙ্ক। আমরা রাস্তায় থাকব, এইরকম ভণ্ডদের বিরুদ্ধে প্রতিবাদ করব। কতজনকে জেলে পোরে দেখব।’ অপরদিকে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, ‘কুজোর তো মাঝে মাঝে ইচ্ছে হয়, চিৎ হয়ে শুতে। আমি কোনও ব্যাক্তিকে নয়, সংগঠনকে বললাম। যারা ২ শতাংশ ভোট পায় না সারা রাজ্যে, তাঁরা বলছেন সরকারকে চ্যালেঞ্জ করবে। এটা শুনলে পরে, হাসি ছাড়া আর কিছুই পায় না। এরা রাজনীতিতে নিজেদের টিকিয়ে রাখতে, ওদেরকে বিভিন্ন বড়বড় ডায়লগবাজি করতে হয়, ভাষণবাজি করতে হয়। এছাড়া কিছু নয়। আমি বলি, সামনে উত্তরপ্রদেশে নির্বাচন আছে, বরং ওনারা উত্তরপ্রদেশে গিয়ে ওনারা আন্দোলন করুক। এই করে করে ওরা শূন্যে গিয়েছে। শূন্য থেকে এরা মহাশূন্যে বিলীন হয়ে যাবে। আর বিশেষ কিছু বলার নেই।’  

বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে ভবানীপুর থানায় কংগ্রেসের বিক্ষোভ কাণ্ডে, গ্রেফতার অতনু দাস। ধৃত দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। গভীর রাতে টালিগঞ্জের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে নিয়ে আস হয় ভবানীপুর থানায়। এদিন তাঁকে আদালতে পেশ করার কথা। বিক্ষোভকাণ্ডে জড়িত আরও কয়েকজন অভিযুক্তের খোঁজ চলছে। ধৃত কংগ্রেস নেতার বিরুদ্ধে একটি জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *