Baduria News: বাদুড়িয়ায় ফের বাজেয়াপ্ত পচা মাংস। বাজেয়াপ্ত পচা মাংস, পচা মাশরুম, মেয়াদ উত্তীর্ণ দুধ। বাদুড়িয়ায় বিভিন্ন দোকানে খাদ্য দফতরের অভিযান। এদিকে, বাঁকুড়ায় পুকুরের জল দিয়ে বিরিয়ানি তৈরির অভিযোগ। ইন্দাসে খাদ্য সুরক্ষা অফিসারের অভিযান। বিরিয়ানিতে ক্ষতিকারক রং মেশানোরও অভিযোগ। অন্যদিকে, কোথাও পচা মাংস, কোথাও পকোড়ায় ছত্রাক, কোথাও আবার পুকুরের জলে বিরিয়ানি! জেলায় জেলায় অভিযান, বাগদায় নকল সস বিক্রেতা গ্রেফতার। বনগাঁর কমলাপুরে সস কারখানায় খাদ্য সুরক্ষা দফতর ও জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা। সসে ক্ষতিকারক রঙ ও পচা কুমড়ো মেশানোর অভিযোগ। নকল সস বিক্রেতাকে গ্রেফতার করল পুলিশ। বাগদা পুরাতন বাজার ও নতুন বাজারেও অভিযান। বিভিন্ন মিষ্টির দোকান, বিরিয়ানির দোকান, ফাস্টফুডের দোকানে হানা। মিষ্টির দোকান থেকে উদ্ধার করে মেয়াদ উত্তীর্ণ ব্যবহৃত সামগ্রী।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *