পশ্চিম মেদিনীপুর: নেই পাকা রাস্তা, রোগীদের হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে করুণ ছবি। বেহাল রাস্তায় ঢুকতে পারে না অ্যাম্বুল্যান্স। বৃদ্ধাকে খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে পাঠালেন পরিজনরা।                                                                                                                  

বছরের পর বছর ধরে বেহাল রাস্তা, প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি, অভিযোগ এলাকাবাসীর। ”বাম ও তৃণমূল আমলে যে কোনও উন্নয়নই হয়নি, এটাই তার প্রমাণ”, এমনই অভিযোগ নারায়ণগড়ের বিজেপি বিধায়কের। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস বিজেপি বিধায়ক রমাপ্রসাদ গিরি। বিষয়টি শুনেছি, যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হবে, আশ্বাস BDO-র।                                                             

স্থানীয়দের বক্তব্য, ‘আমাদের এই রাস্তা দীর্ঘদিন সারানো হয়নি। তৃণমূল সরকারের আমলে কেউ হাতই দেয়নি। আমরা একটি প্রান্তিক গ্রাম। অনেক বার অনেকের দ্বারস্থ হয়েছি। আমাদের অবহেলা করেই রাখা হয়। গাড়ি, অ্যাম্বুলেন্স ছেড়ে দিন, মোটরসাইকেল করেই যে দুজন ধরে নিয়ে যাব সে উপায়ও নেই। বাধ্য হয়ে খাটিয়া করেই নিয়ে গেলাম।’                                                                                                                 

দ্রুত রাস্তার সমস্যা মেটানোর সশ্বাস বিজেপি বিধায়কের। নারায়ণগড়ের বিজেপি বিধায়ক রমাপ্রসাদ গিরি বলেন, ‘এই এলাকায় বহু বছর ধরে কোনও উন্নয়ন হয়নি। এই গ্রামের পাশেই তৃণমূলের সভাধিপতির বাড়ি। তিনি নিজে গাড়ি ছুটিয়ে ঘুরে বেড়ায়। আমরা জল নামলেই এই রাস্তা ঠিক করব।’         



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *