কলকাতা: এবার নতুন এক নির্দেশিকা দিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। নতুন সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে (SOP) বলা হয়েছে, কোন পরিস্থিতিতে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা করা যাবে। সেখানে বলা হয়েছে যদি কোনও ভাবে আয়ুষ্মান ভারত যোজনায় কারও নাম থাকে, তাহলে তিনি স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাবেন না। অর্থাৎ আয়ুষ্মান ভারত যোজনার কার্ড না থাকলে তবেই মিলবে স্বাস্থ্য সাথী যোজনার সুবিধা।
আরও পড়ুন: পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
স্বাস্থ্য দফতরের নতুন নিয়ম বলছে, কোনও রোগীকে যদি কোনও হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যাওয়া হয়, তাহলে প্রথমেই দেখা হবে ওই ব্যক্তির আয়ুষ্মান ভারত যোজনার কোনও কার্ড আছে কি না। যদি থাকে তাহলে আয়ুষ্মান ভারত যোজনার অধীনেই কাজ হবে। আর যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কাজে লাগবে স্বাস্থ্য সাথী।
পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত যোজনা চালু হলেও রাজ্যের সব মানুষই এখনই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়। আর যাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদের জন্যই কাজে লাগবে স্বাস্থ্য সাথী কার্ড।