মকর রাশি

মঙ্গলবার আপনার জন্য একটি অনুকূল দিন হবে। আপনি একটি নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। যারা সরকারি চাকরি পাওয়ার জন্য পড়াশুনা করছেন, তাঁরা ভাল কোনও খবর পেতে পারেন। পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখুন। ব্যবসায় ভালো মুনাফা লাভের প্রবল সম্ভাবনা রয়েছে এবং পুরোনো বিনিয়োগ থেকে ভালো লাভ হবে। শিক্ষার্থীরা খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে। ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনি আপনার পরিবার এবং জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। এটি পারিবারিক জীবনের জন্য একটি ভালো সময় হবে এবং ধর্মের প্রতি আপনার আগ্রহ জাগ্রত হবে।

কুম্ভ রাশি

আপনার দিনটি ভালো কাটবে। আপনি কর্মক্ষেত্রে কৌশলগতভাবে কাজ করবেন এবং সহকর্মীদের সঙ্গে আপনার সমন্বয় চমৎকার থাকবে। আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে আনন্দময় সময় কাটাবেন। পারিবারিক খরচ বাড়বে এবং আপনি ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহী হবেন। আপনি পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় ভ্রমণেও যেতে পারেন। ব্যবসায়ীরা বিরোধিতার সম্মুখীন হতে পারেন; অন্যদের সঙ্গে আপনার পরিকল্পনা ভাগাভাগি করা থেকে বিরত থাকুন। যারা গবেষণার সাথে জড়িত, তাদের বিদেশে ভ্রমণের সুযোগ আসতে পারে। আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আটকে থাক অর্থ ফিরে পেতে পারেন। আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন, সময়মতো খাবার খান এবং নিয়মিত যোগব্যায়াম ও শরীরচর্চার অভ্যাস গড়ে তুলুন।

মীন রাশি

মঙ্গলবার আপনার জন্য একটি সৌভাগ্যপূর্ণ দিন হবে এবং আপনি বিদেশে ভ্রমণের সুযোগ পেতে পারেন। আপনার মন আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হবে। কর্মক্ষেত্রে আপনি কিছু বাধার সম্মুখীন হতে পারেন, কিন্তু বিচক্ষণতার সঙ্গে সামনের দিকে পা বাড়ালে এর থেকেও সুফল লাভ হবে। আপনি আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন পরিকল্পনা করবেন, যা থেকে আপনি বড় সাফল্য লাভ করবেন। অন্যদের সাথে কথা বলার সময় আপনার ভাষা সংযত রাখুন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন। দাম্পত্য জীবন সুখময় হবে। সুস্বাস্থ্যের জন্য আপনার খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিন। আর্থিকভাবে সময়টি ভালো যাবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *