আর মাত্র কয়েক দিন, তারপরই আসছে সেই দিন।  জ্যোতিষশাস্ত্রের কারও কারও গণনা অনুযায়ী, ২০২৬ সালের ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়টি কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ । কারও কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, কারও আবার পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম ও পারিবারিক জীবনেও কারও কারও জন্য অপেক্ষা করছে সুখের জোয়ার।  চাকরি, ব্যবসা, অর্থভাগ্য, প্রেম কিংবা স্বাস্থ্য, নভেম্বরের শেষ পাঁচ দিন কোন রাশির জন্য কেমন কাটতে পারে?  

তুলা রাশির রাশিফল: কর্মক্ষেত্রে বাড়বে দায়িত্ব, ব্যবসাতেও আসতে পারে লাভ। 
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য নভেম্বরের শেষ কয়েকটি দিন বেশ ভাল কাটতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাওয়ায় কাজ সামলানোও সহজ হবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে টাকা বিনিয়োগ কিংবা সঞ্চয়ের পরিকল্পনা করতে পারেন।  

বৃশ্চিক রাশির রাশিফল: নভেম্বরের শেষ দিনগুলি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কর্মজীবনে নতুন কোনও সুযোগ সামনে আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অংশীদারিত্বের প্রস্তাবও পেতে পারেন। আর্থিক দিক থেকে পুরনো পাওনা টাকা ফিরে পাওয়ার ইঙ্গিত রয়েছে। ফলে কিছুটা স্বস্তি মিলতে পারে। পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে।  রাগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না।  

ধনু রাশির রাশিফল: পদোন্নতির সুযোগ থেকে আয়ের নতুন রাস্তা, নভেম্বরের শেষে বড় চমক!চাকরির ক্ষেত্রে পদোন্নতি কিংবা নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। আপনার কাজ এবং পরিশ্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। ব্যবসায় যাঁরা রয়েছেন, তাঁদের নতুন পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। শুধু পুরনো আয়ের উৎস নয়, নতুন কোনও মাধ্যম থেকেও টাকা আসার সম্ভাবনা রয়েছে।  

মকর রাশির রাশিফল: কাজের চাপ বাড়বে, আর্থিক সিদ্ধান্তে ভুল করলেই বিপদ!
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য নভেম্বরের শেষ দিনগুলি কিছুটা ব্যস্ততার মধ্যে কাটতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব এবং কাজের চাপ দুটোই বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে তাড়াহুড়ো না করে ধৈর্যের সঙ্গে কাজ করলে সাফল্য আসতে পারে। ব্যবসায় বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার পরিকল্পনা থাকলে আগে সমস্ত দিক খতিয়ে দেখুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি। পারিবারিক জীবনে দায়িত্ব বাড়তে পারে।  

কুম্ভ রাশির রাশিফল: নতুন প্রকল্প, নতুন গ্রাহক, আর্থিক উন্নতির ইঙ্গিত। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য নভেম্বরের শেষ কয়েকটি দিন উন্নতির বার্তা নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন কোনও প্রকল্পের দায়িত্ব পেতে পারেন। আপনার দক্ষতা দেখানোর সুযোগও তৈরি হবে। ব্যবসায় নতুন গ্রাহক যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে লাভের পথ প্রশস্ত করতে পারে। আর্থিক দিক থেকেও সময়টি অনুকূল হতে পারে। 

মীন রাশির রাশিফল: নতুন সুযোগ এলেও তাড়াহুড়ো নয়, খরচে লাগাম টানুন।  কর্মক্ষেত্রে নতুন কোনও সুযোগ সামনে আসতে পারে। তবে সেই সুযোগ গ্রহণ করার আগে ভালভাবে বিচার-বিশ্লেষণ করে নিন। ব্যবসার ক্ষেত্রে আর্থিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অপ্রয়োজনীয় খরচ কমাতে পারলে সঞ্চয়ের পরিমাণ বাড়ানো সম্ভব। তবে শারীরিক ক্লান্তি কিংবা মানসিক চাপকে হালকাভাবে নেবেন না। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন।

নভেম্বরের শেষ পাঁচ দিনের ইঙ্গিত: তুলা, বৃশ্চিক, ধনু ও কুম্ভ রাশির জন্য কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনার কথা বলা হচ্ছে। অন্যদিকে মকর ও মীন রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিকল্পনা এবং ব্যক্তিগত জীবনে বাড়তি মনোযোগী হওয়া প্রয়োজন।  

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *