বাঁকুড়া জেলায় একের পর এক রেশন দোকানে হানা দিয়ে গনবন্টন ব্যবস্থার হাল হকিকত খতিয়ে দেখলেন রাজ্যের খাদ্য মন্ত্রী অশোক কীর্তনীয়া। আজ সকালে বাঁকুড়ার সার্কিট হাউস থেকে বেরিয়ে বাঁকুড়া এক নম্বর ব্লক ও বাঁকুড়া শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মন্ত্রী। একাধিক রেশন দোকানে হানা দিয়ে মজুত থাকা সামগ্রীর পরিমাণ ও মান খতিয়ে দেখেন। গ্রামে গ্রামে ঘুরে কথা বলেন রেশন গ্রাহকদের সঙ্গেও।
আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলা ঘিরে ধুন্ধুমার। এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন,’সরকারি দলের যিনি সাংসদ, তিনি এই ধরনের কাজকর্ম করছেন। তাঁর হয়ে কাজ করছে দেবরাজ ও অন্যরা। এর থেকে গোলমেলে পরিস্থিতি, সারা ভূ-ভারতে আর কোথাও হয়েছে কি না সংশয় রয়েছে। এগুলোর অবিলম্বে প্রতিকার হওয়া দরকার। আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়ার তা তো হচ্ছেই। জনগণ এদের পরিত্যাগ করবে। সময় এদের ছাড়বে না।’