বালুরঘাট : শিগগির যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা। মুখ্যমন্ত্রীর আশ্বাসমতো, মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যেই প্রকৃত প্রাপকরা টাকা পেয়ে যাবেন। রাজ্যের বিভিন্ন জেলার মহিলারা টাকা পাচ্ছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলা বা নির্দিষ্ট এলাকাভিত্তিক প্রাপকের সংখ্যা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি দক্ষিণ দিনাজপুর জেলায় অন্নপূর্ণা যোজনায় কত প্রাপক সেই তথ্য তুলে ধরেন। বালুরঘাট এয়ারপোর্ট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু অধিকারী বলেন, “এই জেলায় আমাদের ৩ লক্ষের বেশি অন্নপূর্ণা যোজনায় অনুমোদিত হয়েছেন যারা মাসে ৩ হাজার টাকা করে পাচ্ছেন। ৩ লক্ষের বেশি। খুব একটা বড় জেলা নয়। ছোট জেলা।”
Sumit Roy | নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই থানায় পৌঁছে যান Abhishek Banerjee-এর PA
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)