কলকাতা: সরকারের কথা অনুযায়ী ১৭ অগাস্ট ঢুকে গিয়েছে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা। ধাপে ধাপে সকল যোগ্য প্রাপক মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে যোজনার টাকা। এর মাঝে যারা এখনও টাকা পাননি বা আবেদন করেননি, তাদের জন্য ফের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা এখনও পাননি, তাঁরা কী করবেন, ভবানীপুরে অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠান থেকে জানিয়ে দিলেন তিনি। 

ভবানীপুরে অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ”আজকে ১৪ হাজার ৫০০, আমি বলতে বলতে হয়ত ঢুকে গিয়েছে, মোট ১৭,০০০ মা বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ঢুকে গিয়েছে শুধু ভবানীপুর কেন্দ্রে। এর পরেও যদি আরও যোগ্য কেউ বাদ থেকে থাকেন, তবে ৩১ সে জুলাই-এর মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মণ্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ড-এর কর্মীরা গিয়ে, মহিলামোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনার ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। ” 

আরও পড়ুন – অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে সরকারের ২ টো ভাতার টাকা পাবেন ?

১৪ আগস্ট শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠক করে জানান, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার (Annapurna Yojana) ক্ষেত্রে বেশ কিছু নিয়মও শিথিল করেছে রাজ্য সরকার। উদ্দেশ্য একটাই, যাতে আরও মহিলা এই আর্থিক যোজনার সুবিধা পান। তিনি বলেন, ”এক্ষেত্রে আমরা ২ নিয়ম শিথিল করছি। যারা দিব্বাঙ্গ ভাতা পান, তাঁরা দুটো ভাতা পাবেন। ১৫০০ টাকা যেটা অগাস্ট মাস থেকে হবে সেটা পাবেন, সঙ্গে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকাও পাবেন। আর PM কিষান সম্মান নিধির ক্ষেত্রেও এক নিয়ম। আমরা এই দুটো ক্ষেত্রে নিয়ম শিথিল করলাম।” অর্থাৎ যে সকল মহিলার এই দুই ক্ষেত্রে  আগে থেকেই ভাতা পাচ্ছিলেন, তার সঙ্গে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকাও পাবেন।  

আগে যারা ৩০০০ এর কম ভাতা পেতেন, তাঁদের ক্ষেত্রে কী নিয়ম ? কত টাকা পাবেন ?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ”২৫ থেকে ৬০-এর মধ্যে যারা ৩০০০ টাকার কম পেনশন পান, ধরুন বিধবা ভাতা পান, ১৫০০ টাকা হয়েছে, গত মাস পর্যন্ত ছিল ১০০০ টাকা, তাদেরকে ৩০০০ টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনায়। এই ধরণের যত স্কিম রয়েছে মহিলাদের, যারা ৩০০০ টাকার কম পান, তাদের অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকাটাই দেওয়া হচ্ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *