কলকাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে  ‘অন্নপূর্ণা দিবস’-এর একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন  ‘অন্নপূর্ণা দিবস’ পালনের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতোই এদিন অনুষ্ঠান থেকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়।

এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের আইসিডিএস ও আশা কর্মীদের  বেতন অগাস্ট  মাস থেকে পাঁচ হাজার টাকা করে বাড়িয়েছে রাজ্য সরকার । এছাড়া প্রাণিমিত্রাদেরও বেতন দু হাজার টাকা করে বাড়ানো হয়েছিল। কিন্তু যেহেতু তাঁদের বেতন ১০ হাজার টাকার কম, তাই তাঁরাও অন্নপূর্ণা যোজনার সুবিধে পাবেন। 

রাজ্যের প্রাণিমিত্রা কর্মীরা মাসে ১০,০০০ টাকার কম উপার্জন করেন। তাই তাঁদের আর্থিক সহায়তা করার জন্যই সরকার তাঁদের ‘অন্নপূর্ণা যোজনা’-র আওতায় আনতে চলেছে। এদিন মুখ্যমন্ত্রী জানান, ইতিম্যধ্যেই ১ কোটি ৫৮ লাখেরও বেশি যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পৌঁছে গিয়েছে। যেসব আবেদনকারীদের প্রক্রিয়া এখনও বাকি রয়েছে, বাছাই পর্বের পর তাঁদের অ্যাকাউন্টেও দ্রুত এই অর্থ পৌঁছে হবে। প্রধানমন্ত্রী মোদির প্রতি সম্মান জানিয়ে ১৭ সেপ্টেম্বর তারিখটিতে প্রতি বছরই রাজ্যজুড়ে  ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে।   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *