কলকাতা: রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি মতো ১৭ অগস্ট থেকেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, রাজ্য সরকার একটা ঝাড়াই বাছাইয়ের কাজ করছে। তারপর যাঁরা যোগ্য তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে। আর তাঁর সেই কথা মতো ঠিক ১৭ তারিখ থেকেই টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!

কিন্তু এ তো গেল যাঁরা আগেই আবেদন করেছিলেন। যাঁরা বাকি রইলেন, তাঁরা যদি এখনও অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চান, সেই ক্ষেত্রে কী হবে? সরকার কী জানিয়েছে এই বিষয়ে? এখনও পর্যন্ত এই বিষয়ে সরাসরি কোনও নির্দেশিকা আসেনি সরকারের তরফে। কিন্তু অন্নপূর্ণা যোজনার পোর্টালে এই মুহূর্তে দেখা যাচ্ছে নতুন করে আবেদনের জায়গা।

এমন অনেক মহিলা রয়েছেন যাঁরা অন্নপূর্ণা যোজনার জন্য আগে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশনের ওয়েবসাইটে আবেদন করেনি। যদি এখন সেই ওয়েবসাইটে তাঁরা লগইন করেন, তাহলে দেখা যাবে সেখানে একটা অপশন রয়েছে নিউ ফর্ম ফিল আপের। আর তার ঠিক পাশে রয়েছে কোনও অভিযোগ জানানোর জায়গাও। আর এর ঠিক নীচে লেখা রয়েছে, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম বর্তমানে সাময়িক ভাবে উপলব্ধ নয়।

যদিও ওই রেজিস্ট্রেশন বা নতুন করে ফর্ম ফিলআপের যে জায়গাটা রয়েছে, সেখানে ক্লিক করলে সেটা কোনও কাজ করছে না। অর্থাৎ, বর্তমানে নতুন করে ফর্ম ফিলআপের এই জায়গাটা এখন বন্ধ রয়েছে। তবে, এই ওয়েবসাইট থেকে আগে এই লগইনের জায়গাটাই সম্পূর্ণ সরিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে লগইনের জায়গাটা ফিরে এসেছে ও সেখানে লগইনও করা যাচ্ছে। লগইন করে সেখানে নতুন করে ফর্ম ফিলআপের জায়গাটাও দেখা যাচ্ছে। আর সেই কারণেই মনে করা হচ্ছে আগামীতে নতুন করে আবেদনের এই জায়গাটা খুলে দেবে সরকার। আর তারপর থেকেই নতুন করে এই ওয়েবসাইটের মাধ্যমে লগইন করা যাবে।

গত ১২ অগস্ট একটি সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, চলতি মাসে ১৭ তারিখ বা তার পর যাঁরা টাকা পেয়েছেন, আগামীতে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে তাঁদের অ্যাকাউন্টে ঢুকতে থাকবে অন্নপূর্ণা যোজনার টাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *