নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্কের জল্পনা শোনা গিয়েছিল। সম্প্রতি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলেও খবর আসছিল। মাসখানেক আগে তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির একটি পোস্ট তাঁদের বিবাহের জল্পনায় কার্যত সিলমোহর দিয়েছিল। দুই জগতের তরুণ প্রজন্মের দুই আইকন অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন।

বিয়ে সারলেন সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম কর্ণধার এবং সান গ্রুপের কর্ণধারের কন্যা কাব্য মারান (Kavya Maran) ও প্রসিদ্ধ সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর (Anirudh Ravichander)। সোশ্যাল মিডিয়ায় সেই বিবাহের পর প্রথম ছবি শেয়ার করলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ নিজেই। গ্রিসেই অনিরুদ্ধ ও কাব্য নিজেদের বিয়ে সারেন। তারপরে সেই বিয়ের ছবি শেয়ার করে অনিরুদ্ধ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘জীবনের একমাত্র দিন, আজীবনের জন্য।’ এরপরেই আজকের বিশেষ তারিখটি উল্লেখ করেন তিনি।

 

নিজের বিয়ের দিন অনিরুদ্ধে আইভরি রংয়ের একটি কুর্তা পরেন। তার সঙ্গে ছিল ভেস্তি এবং সুন্দর কারুকার্য করা একটি লম্বা জ্যাকেট।  অনিরুদ্ধে পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে কাব্যও হালকা গোলাপি রংয়ের লেহেঙ্গা পরেন এবং তাঁর ব্লাউজ়ও ছিল গোলাপি বর্নের। কাব্যর  গলায় ছিল চোকার, কানে সুন্দর দুল। দুইজনকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে হাত হাত ধরে হাসিমুখে দেখা যায়।

আরও পড়ুন:- আইপিএলে দলবদল করার দিনই বড় ঘোষণা, বাগদান সারলেন তারকা ক্রিকেটার অর্শদীপ সিংহ 

গ্রিসেই ১০ ও ১১ নভেম্বর কাব্য ও অনিরুদ্ধে বিয়ের অনুষ্ঠান হয়। রজনীকান্তকে সেই উপলক্ষ্যেই বিমানবন্দরে দেখা গিয়েছিল। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্টালিনকেও তাঁর পরিবারের সঙ্গে বিমানবন্দরে দেখা যায়। এই বর্ণাঢ্য অনুষ্ঠানের পরেই ২১ নভেম্বর তাঁরা চেন্নাইতে নিজেদের রিসেপশনের অনুষ্ঠান আয়োজন করবেন। রেবন্ত রেড্ডি মাসখানেক আগে তাঁর পোস্টে এমনটাই জানিয়েছিলেন। সেখানেও তারকার মেলা দেখতে পাওয়া যাবে বলে আশা করাই যায়। 

 

কাব্যর সঙ্গে বিয়ের পরে ছবি পোস্ট অনিরুদ্ধের
কাব্যর সঙ্গে বিয়ের পরে ছবি পোস্ট অনিরুদ্ধের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রেবন্ত রেড্ডিদের পাশাপাশি ধনুশ, আল্লু অর্জুন কমল হাসান, এআর রহমানের মতো রুপোলি পর্দার চেনাজানা  লোকজনকে এই রিসেপশনে আমন্ত্রণ করা হয়েছে বলে এক রিপোর্টে দাবি করা হচ্ছে। সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার হওয়ার দরুণ কাব্য মারনদের এই রিসেপশনে অভিষেক শর্মা, ঈশান কিষাণরাও উপস্থিত থাকতে পারেন বলে জল্পনা শোনা রয়েছে। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *