কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: একদিকে, উপ নির্বাচনে বিকল্প নাম ও প্রতীক পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। দলের নতুন নাম মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, প্রতীক ফুটবল খেলোয়াড়, অনুমোদন কমিশনের।অপরদিকে, ঋতব্রত-তৃণমূলের দলের নতুন নাম গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। ঋতব্রতদের দেওয়া তিন বিকল্প প্রতীকের মধ্যে খাম প্রতীকে অনুমোদন দিল নির্বাচন কমিশন। এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের আখরুজ্জামান এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন, তৃণমূলের নাম ও প্রতীক ‘ফ্রিজ’ করা কমিশন ও BJP-কে জোর নিশানা রাহুল গান্ধীর
আখরুজ্জামান বলেন, প্রার্থী কে দিয়েছিলেন, প্রার্থী যখন দিয়েছিলেন, গটআপ ম্যাচ করে, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সুবিধা করে দেবার জন্য, যাতে আর কোনও নতুন করে প্রার্থী দিতে না পারে, ..দেখলেন না ২০২৪ সালে কত লড়াই, বিজেপি-এনডিএ-র বিরুদ্ধে কত লড়াই, তারপরে তারপর রাহুল গান্ধীর হাত ধরছে ! রাহুল গান্ধী বাংলার বুকে, নির্বাচনী প্রচার করতে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ভয়ে তাঁকে, সভা করার সুযোগ দিচ্ছে না। অনুমতি দিচ্ছে না। ইন্ডিয়া জোটকে ভেঙে চুরমার করে দিলেন। বিজেপিকে কে বারবার সুযোগ করে দিয়েছে ? তার নাম ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়। ..বিজেপির যদি কেউ বি টিম থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম। সেটা বাংলার মানুষ বুঝে গেছে। মানুষ তাঁকে প্রত্যাখান করেছে। এবং তৃণমূলের সর্বোস্তরের নেতৃত্ব, তাঁরা বুঝতে পেরেছে বলে, বাংলার সমস্ত নেতৃত্ব আজকে বাংলার সঙ্গে আছে। গ্রামীণ এলাকাকে বঞ্চনা করা হয়েছে। সমস্ত ক্যাবিনেট মন্ত্রী কলকাতা বেসড, কালীঘাটের আশেপাশের তাঁরা মন্ত্রী হয়েছেন। সারা বাংলাকে বঞ্চনা করা হয়ছে, এই ১৫ বছরে। আমরা তো মাতৃহারা করিনি, মাকে বাঁচিয়ে রাখতে চেয়েছি। গাছের উপর জোড়াফুল বেঁচে থাকবে। আমরা জল দিয়ে লালন পালন করব। আপনারা দেখতে পাবেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের নেতৃত্বে চলবে। ঘাসের উপর জোড়াফুল, আমাদের সঙ্গে থাকবে। জল যা লাগে, আমরাই বাঁচিয়ে রাখব। ওনাকে আর মায়া কান্না কাঁদতে হবে না। আমাদের নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে, ভরসা আছে। যখন ফাইনাল জাজমেন্ট উনি দেবেন, ঘাসের উপর জোড়াফুল আমাদের সঙ্গে থাকবে। …আমরা যা ডকুমেন্টস সাবমিট করেছি, এবং বাংলার ৮০ শতাংশ তৃণমূল নেতৃত্ব-কর্মী-জনপ্রতিনিধি যেহেতু আমাদের সঙ্গে আছে, নির্বাচন কমিশন সঠিকভাবে উপলব্ধি করেছে, যে ঘাসের উপর জোড়াফুল সুরক্ষিত থাকবে।
এবিপি আনন্দ: কী বলবেন, এটা কতটা তাৎপর্যপূর্ণ ? মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেছেন, কংগ্রেসকে সাপোর্ট ..
আখরুজ্জামান: এটা তো আবার প্রমাণ হয়ে গেল, বিজেপির বি টিম কে ,তারা বিজেপিকে সহযোগিতা করতে চাইছেন, এটা আবার প্রমাণ হয়ে গেল। ..এককথায় আমরা বলে এসেছি, বিজেপির প্রকৃত যদি কেউ বি টিম থেকে থাকে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।