ABP Ananda LIVE : চোরবাগান বিপর্যয়ের তদন্তে পুলিশের ভূমিকা একদিকে লালবাজারের স্ক্যানারে, তখন অন্যদিকে চোরবাগান নিয়ে বলতে গিয়ে নাম না করে ককরোচ জনতা পার্টিকে আক্রমণে মুখ্য়মন্ত্রী। একহাত নিলেন বিরোধীদেরও। সেই বিরোধীদের, জ্ঞানেশ ইস্যুতে, ১ নভেম্বর দিল্লি-কর্মসূচীর পাল্টা রণকৌশল বৈঠক বিজেপির দেখুন বিরোধীদের যখন নিশানা করছে শাসক, তখন দুর্নীতির প্রশ্নে দলীয় নেতার কাঠগড়ায় খোদ বিজেপি বিধায়ক! এবং অবশ্যই দেখাব সেই সিসি ফুটেজ যা এই মূহুর্তে চর্চায়, যেখানে কেউ সৌজন্য ছবি দেখছেন তো কেউ পাচ্ছেন সেটিং-এর গন্ধ
আরও খবর…
জ্ঞানেশকাণ্ডে ফের আন্দোলনে ‘INDI’ জোট । ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ‘INDI’ জোটের কর্মসূচি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী পোস্ট করে জানিয়েছেন, “আমাদের ভোট চুরি করা হচ্ছে, আমরা এটা চুপচাপ সহ্য করব না। ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হয়েছে। নিয়মকানুন ভাঙা হয়েছে, আর যারা প্রশ্ন তুলেছেন, তাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। ১ নভেম্বর, চলুন দিল্লিতে যাই, ভোট বাঁচাও, দেশ বাঁচাও, গণপদযাত্রা ও মেগা র্যালি। ছাত্র, কৃষক, শ্রমিক, নারী, যুবক ও ব্যবসায়ী, গণতন্ত্রের প্রতি যত্নশীল প্রত্যেককে অবশ্যই আসতে হবে , ভোট আপনার, লড়াইও আপনার”, দাবি রাহুলের।