ABP Ananda LIVE : ‘প্রথম থেকেই বলেছিলাম নির্মলবাবু যদি গ্রেফতার হয় তাহলে সোমনাথবাবু গ্রেফতার হবে না কেন? অভয়ার বাবা-মা জানতই না মেয়ের দেহ নিয়ে কোথায় চলে গেল’। মন্তব্য অগ্নিমিত্রার। 

পড়ুন আরও খবর,

 উত্তরবঙ্গে ট্রেন লাইনে ধস, আজও একের পর এক ট্রেন বাতিল, প্রবল যাত্রী দুর্ভোগ

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও, উত্তরবঙ্গে ট্রেন লাইনে ধস সমস্যা মেটেনি। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চললেও, এখনও তা শেষ হয়নি । তাই আজও একের পর এক ট্রেন বাতিল, প্রবল যাত্রী দুর্ভোগ। বাকি যা ট্রেন চলছে, তা চলছে ঘুরপথে, ফলে সমস্ত ট্রেন লেট হওয়ার আশঙ্কা । আজ বাতিল ট্রেনের তালিকায় রয়েছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস । তালিকায় আছে নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আজ বাতিল সাহেবগঞ্জ-মালদা টাউন এক্সপ্রেস, নবদ্বীপ ধাম-বালুরঘাট এক্সপ্রেস । বাতিল করা হয়েছে হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস, হাওড়া-মালদা টাউন এক্সপ্রেস । বাতিল হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *