ফের বিতর্কে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেআইনিভাবে অফিস দখলের অভিযোগ মালিকপক্ষের। জোর করে দুটি ফ্লোর দখল করার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। তৃণমূলকে আইনি নোটিস মালিকপক্ষের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোল্ড খোলা ঘিরে যে ধুন্ধুমার হয়, সেই প্রসঙ্গে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘আমাদের অনেক সমর্থক রয়েছে, যেখানে বেআইনিভাবে বাড়ি নির্মিত হয়েছে, সেখানে আমরা নোটিস পাঠিয়েছি। ভাঙা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সরকারের মতো আমরা সরকার চালাই না। আপনি কেন আমাদের সঙ্গে আপনাদের এক মেলাচ্ছেন? আমাদের সমর্থক হতে পারে, কর্মী হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, অন্যায় করলে তার বিচার হবেই। আপনার যদি মনে হয় কোনও এইরকম, আপনি যেরকম টাঙিয়ে রেখেছিলেন, একটা বিরাট, ভারী লোহার ফ্রেম দেওয়া অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বোর্ড, ১০ তলার ওপরে লাগিয়ে রেখেছিলেন, পড়লে ৫০০ লোকের মৃত্যু হবে। তার কোনও সিস্টেম নেই। জাস্ট একটা লাগিয়ে দিয়েছেন। আমরা তাই সরিয়েছি। আপনার যদি মনে হয় আপনি লিখিত জানান। যাতে ডকুমেন্ট থাকে। আমরা ব্যবস্থা নেব। নিয়ম সকলের জন্য এক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *