কলকাতা : RSS-এর ছাত্র সংগঠন ABVP এবং SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের সংঘর্ষে দফায় দফায় অশান্ত হয়েছে গর্বের যাদবপুর বিশ্ববিদ্য়ালয় । ভূলুণ্ঠিত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এমব্লেম। শিল্পাচার্য নন্দলাল বসুর নকশা করা এই এমব্লেমে পড়েছে বিক্ষোভকারীদের লাথি ! সেই ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ঘটনার পরও দিলীপ ঘোষের মুখে শোনা গিয়েছে যাদবপুর নিয়ে সার্জিকাল স্ট্রাইকের হুঁশিয়ারি ।  আক্রমণের সুর শোনা গেছে অর্জুন সিং-এর গলাতেও! তবে এই আবহে উল্টোসুরে কথা বললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। 

মন্ত্রী বললেন, ‘ যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের যে খ্য়াতি,  স্বাধীনতার সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে এমব্লেম ছিল, আজকে যদি সেটা ভেঙে ফেলা হয় বা  বাইরের ছেলেরা ভেতরে ঢোকে ,  we don’t support it। সে যে দলেরই হোক, আমার দলের হলেও, আমরা সাপোর্ট করি না। প্লিজ রাজনীতি  কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে আনবেন না। বাইরে রাখুন। যাঁরা ভিতরে রয়েছেন, যাঁরা ভাইস চ্যান্সেলর রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তাঁরা দেখবেন, যে কারণে এক সময় বলা হয়েছিল অনিলায়ন, তারপরে পার্থায়ন, মমতাায়ন। আমাদের সময় এরকম কেউ বলতে পারবেন না , কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে বোর্ডে রেখেছেন, তাঁরা কেউ পলিটিক্সের সঙ্গে যুক্ত নয়। We don’t want to, kind of, সবকিছু পলিটিক্সে আনা … কিছু কিছু পলিটিক্সের বাইরে থাকবে। এবং আমার দলের লোকেরাও যদি এই কাজটা করে, we don’t support it ‘ 

এ নিয়ে শুক্রবার ক্ষোভ ঝরে পড়ে বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর গলায়। তিনি বলেন, ‘ সবথেকে আমার খারাপ লেগেছে, যাদবপুরের যে এমব্লেমটা, সেটা… কীরকমভাবে ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়তো হয়নি। আবার সারানো যাবে। কিন্তু অসম্মান করা হয়েছে। সেটার কোনও সন্দেহ নেই।’  

শিক্ষামন্ত্রী দীপক বর্মণ বলেন, ‘FIR দায়ের করতে দেরি হল কেন, এটা তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলতে পারবে, এবং বিষয়টা উচ্চ শিক্ষামন্ত্রকেরও বটে। তবে যেটুকু খবর আছে, কিছু বাজে লোক সেখানে, যাদবপুরের যে এমব্লেমটা ছিল সেটাকে ভেঙেছে এবং সেটা অন্যের উপরে চাপানো হয়েছে, আশা করি সেগুলো সবই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। প্রশাসন যথা সময়ে সঠিক ব্যবস্থা নেবে।’ 

গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে যে শিক্ষাপীঠের ছাত্র-ছাত্রীরা, যার জন্য় গোটা দেশ গর্বিত, সেই যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সম্মান নষ্ট করল যারা, তাদের বিরুদ্ধে কি কোনও ব্য়বস্থা নেবে প্রশাসন? 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *