অধীর রঞ্জন চৌধুরী যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর বলেন, ‘বিজেপির পক্ষে হ্যাঁ-তে হ্যাঁ বললে জাতীয়তাবাদ। আর বিজেপির সমালোচনা করলে সেটা হবে দেশদ্রোহিতাবাদ। স্বাভাবিকভাবেই জাতীয়তাবাদের সংজ্ঞাটা কী, বিজেপি পার্টির সর্বভারতীয় নেতৃত্ব, সেটা ঠিক করে দিলে ভাল হয়। আজ বিজেপির যে মূল ঘুঁটি আরএসএস-এর নাগপুরের অফিসে ৫২ বছর পতাকা ওঠেনি। পতাকা উত্তোলন করা হয়নি স্বাধীনতার পর। তাঁরা মনে করেছিল ভারতবর্ষের পতাকা আমাদের দেশের পতাকা হতে পারে না। হিন্দুত্বের প্রতীক হতে পারে না। তাঁরা বলেছিল ভারতবর্ষের পতাকার রং হবে গেরুয়া। তাঁদের কাছে এই ধরনের জ্ঞান বা এই ধরনের নির্দেশ শুনতে বাংলার মানুষের বড় অস্বস্তি হবে। বাংলার মানুষকে এই সমস্ত বলে বিভ্রান্ত করার চেষ্টা না করাই ভাল বলে আমি মনে করি।’