রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে ছাত্র সংঘর্ষে উত্তপ্ত বারাসাত বিশ্ববিদ্যালয়। ABVP-TMCP সংঘর্ষ, পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ। ২ পক্ষের সংঘর্ষে ABVP-র ২জন, TMCP-র ১জন আহত। গোটা ঘটনায় ABVP-র অভিযোগের ভিত্তিতে TMCP-র ৪ জন গ্রেফতার।
আরও পড়ুন – মালদা মেডিক্যালে ১০ সদ্যোজাতের মৃত্যু, রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন। কয়েকদিন আগে মালদা মেডিক্যাল একদিনেই ১০ সদ্যোজাতের মৃত্যু। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট চাইল স্বাস্থ্য দফতর। ‘শ্বাসকষ্ট, জন্ডিস, কিংবা হৃদরোগের সমস্যায় ভর্তি ছিল। সদ্যোজাতরা: সূত্র। ‘১০জনের মধ্যে ৮ শিশুকে আনা হয়েছিল অন্য হাসপাতাল থেকে’। ‘প্রাথমিক রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, দেওয়া হবে পূর্ণাঙ্গ রিপোর্ট’। সদ্যোজাতদের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া মেডিক্যাল কলেজের সুপারের। ‘মালদায় নবজাতকের মৃত্যুর হার বেড়েছে, কারণ জানতে চাওয়া হয়েছে’। মালদা মেডিক্যালে একদিনে ১০ সদ্যোজাতের মৃত্যু নিয়ে জানালেন স্বাস্থ্যমন্ত্রী।