কলকাতা: গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের অস্থায়ী কাঠামো খুলে ফেলার কাজ শুরু হয়। মমতা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় যে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ওই অস্থায়ী মঞ্চ খুলে ফেলা হচ্ছে। গতকালের পর আজ সকালে দেখা গেল কলকাতা পুরসভার একটা দল পৌঁছে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। তাদের সঙ্গে ছিল বুলডোজারও। সেই বুলডোজার দিয়ে সরিয়ে ফেলা হয় অস্থায়ী কাঠামো। একই সঙ্গে সরিয়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কালো গেটও। পাশাপাশি সরিয়ে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের সেন্ট্রি গার্ড পুলিশ বুথও।

আরও পড়ুন: ২৫ টি প্রিলিমস ও ২০ বারের বেশি মেনস পরীক্ষায় ব্যর্থ, ৯ বছরের লড়াই শেষে এবার সরকারি আধিকারিক মহারাষ্ট্রের প্রাজক্তা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১২১, কালীঘাট রোডের বাড়ির সামনের ওই পুলিশ কিয়স্কটিকে ভাঙার জন্য নিয়ে আসা হয়েছিল বুলডোজার। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরাগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। এ ছাড়াও সিসি ক্যামেরার তারগুলোও সরিয়ে ফেলা হচ্ছে ধীরে ধীরে। এ ছাড়াও পুরসভার কর্মী ও পুলিশ কর্মীদের উপস্থিতিতে ফুটপাত খালি করার কাজ চলছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফুটপাতে থাকা কালো গেটের মধ্যে যে কেউ ঢুকতে পারত না। এমনকি রাজ্যে পালাবদলের পরও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ নোটিশ দিতে এসেছে বা যখন সুমিত রায়কে ধরতে এসেছে, তখনও অভিষেকের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা বলতেন যে এই কালো গেটের মধ্যে ঢোকার কোনও অনুমতি নেই। এমনকি ফুটপাত হলেও সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে সব সরকারি সিসি ক্যামেরাগুলো ছিল, সেগুলো খুলে নেওয়া হয়েছে। এ ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের লাগানো যে সব সিসি ক্যামেরা সেখানের সরকারি বাতি স্তম্ভে লাগানো ছিল, সেগুলোকে কানেকশন সহ খুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মচারী বা তাঁর যে ব্যক্তিগত সিকিওরিটিরা রয়েছেন, তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১২১, কালীঘাট রোডের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে বুলডোজারটি। তাঁর বাড়ির সামনে থাকা পুলিশের যে সেন্ট্রি গার্ড কিয়স্কটি রয়েছে, সেটি ভাঙা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সিকিওরিটিরা গোট বিষয়টা ভিডিও করছেন। সেখানে কী হচ্ছে। কী কী খোলা হচ্ছে সবটাই তাঁরা ধরে রাখছেন নিজেদের ফোনের ক্যামেরায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *