কলকাতা: আজ সকল থেকে একে একে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থাকা অস্থায়ী কাঠমো, লোহার গেট ও পুলিশ কিয়স্ক ভেঙে সরিয়ে দেওয়া হয়। আর এবার অভিষেকের বাড়ির সামনে রাস্তা আটকে থাকা শহিদ বেদিও ভাঙছে পুরসভার বুলডোজার।
শুধু ফুটপাত নয়, রাস্তা আটকে তৈরি করা হয়েছিল তৃণমূলের শহিদ বেদি। সেই বেদিতে তৃণমূলের জোড়া ফুল প্রতীক দেওয়া পতাকাও ছিল। প্রথমে সেই পতাকা খুলে নেওয়া হয়। তারপর এই রাস্তার উপর থাক ওই বেদি ভেঙে দেওয়া হল বুলডোজার দিয়ে। যখন এই বেদি ভাঙার কাজ চলছে, সেই সময় ওই এলাকা ঘিরে রেখেছিল কলকাতা পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনী।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১২১ নম্বর কালীঘাট রোডের বাড়ির সামনে রয়েছে পটুয়া পাড়ায় ঢোকার গলির মুখ। সেই রাস্তার উপরই ছিল ওই শহিদ বেদিটি। যেহেতু রাস্তায় উপর ছিল এই বেদি, সেই কারণে পুরসভার কর্মীরা দাঁড়িয়ে থেকেই ওই বেদি ভেঙে দেন।
CM Suvendu Adhikari: “সরকার ক্ষতিপূরণও আদায় করবে”, কোন প্রসঙ্গে বলেছিলেন মুখ্যমন্ত্রী? | ABP Ananda
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)