ABP Ananda LIVE : ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট ক্যামাক স্ট্রিট বিলবোর্ড কাণ্ডে ‘কালীঘাট তৃণমূল’-এর আবেদন ফেরাল সর্বোচ্চ আদালত । ক্যামাক স্ট্রিট মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় ‘কালীঘাট তৃণমূল’ হাইকোর্টে মামলা ফেরাল সুপ্রিম কোর্ট । সমস্ত অভিযোগের পূর্ণাঙ্গ শুনানি করে দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টকে পরামর্শ সুপ্রিম কোর্টের । ‘ক্যামাক স্ট্রিটের বহুতলের অফিস তৃণমূল কংগ্রেসের লিজ নেওয়া” । কোনও নিয়ম না মেনে বিলবোর্ড সরিয়ে দিয়েছে পুরসভা” । সুপ্রিম কোর্টে সওয়াল ‘কালীঘাট তৃণমূল’-এর আইনজীবী কপিল সিব্বলের
আরও খবর…
দেবাশিস কুমার ঘনিষ্ঠ অশোক দাস গ্রেফতার। অশোক দাস ছাড়াও FIR-এ দেবাশিস কুমারেরও নাম। রবীন্দ্র সরোবর থানার পুলিশের হাতে গ্রেফতার। জুনে দায়ের মামলা, গ্রেফতার দেবাশিস কুমার ঘনিষ্ঠ। ২০১৯-এ জোর করে মনোহরপুকুর মিলন সমিতি দখলের অভিযোগ। ভয় দেখিয়ে, হুমকি দিয়ে সই করিয়ে নেওয়ার অভিযোগে FIR।
গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান চালাল খাদ্য় সুরক্ষা দফতর ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সকাল থেকেই বিভিন্ন মাছ-মাংসের দোকানে যান আধিকারিকরা। এর মধ্য়েই একটি মাংসের দোকান থেকে উদ্ধার হল। কিলো কিলো ফ্রোজেন মিট। অভিযোগ, মজুত করে রাখা মাংসের গায়ে ডেট ট্য়াগিং ছিল না। যে কারণে প্রচুর পরিমাণ মাংস পুরসভার ময়লার গাড়িতে ফেলে দেওয়া হয়। এমনকী সেখান থেকে ফের যাতে কেউ মাংস ব্য়বহার করতে না পারে, তাই ঢালা হল ফিনাইল। পাশাপাশি বাজার থেকে সংগ্রহ করা হয়েছে বিভিন্ন মাছের স্য়াম্পেল।