কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খোলার আর্জি আগেই জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবার সেই আর্জি ফেরাল হাইকোর্টের অবসরকালীন বেঞ্চ। এই মামলা ফিরিয়ে দেওয়া হল রেগুলার বেঞ্চে। মামলাকারীর আইনজীবী বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস বন্ধ থাকলেও আলো, পাখা সবই চলছে। তাতে বিদ্যুতের খরচ বাড়ছে। ক্যামাক স্ট্রিটের বিলবোর্ডকাণ্ডেরও ফরেন্সিক পরীক্ষা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু, এখনও পর্যন্ত তা করা হয়নি।” এ ছাড়াও বর্তমান পরিস্থিতি কী, সে বিষয়ে রিপোর্ট চাওয়ার আর্জিও জানান তিনি। নিয়মিত বেঞ্চে মামলার পরবর্তী শুনানি ২৩ নভেম্বর।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামক স্ট্রিটের অফিস কবে খোলা হবে, সেই প্রসঙ্গ তুলে আজই অবকাশকালীন বেঞ্চে যান মামলাকারী। এই ক্ষেত্রে মামলাকারী জানান অবিলম্বে ওই অফিস খুলতে দেওয়া হোক। কারণ, ৩ সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত লাইট জ্বলছে, পাখা চলছে। ফলে, যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ ছাড়াও এই কারণে বাড়ছে বিদ্যুতের খরচও। এ ছাড়াও বলা হয় যে ডিসি জানিয়েছিলেন সেখানে ফরেনসিক পরীক্ষা করা হবে। এতদিন পার হয়ে গেলেও কোনও ফরেনসিক পরীক্ষা হয়নি সেখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *