ABP Ananda LIVE : ভবানীপুরে ফুটপাত দখলমুক্ত করল পুরসভা। কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে জ এম ঘোষ রোডের বেশকিছু দোকান তুলে দেন পুরসভার কর্মীরা
আরও খবর
বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের দল তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। নেত্রীর হাত ছেড়েছেন সাংসদ থেকে শুরু করে বিধায়করা। ২০ জন সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। আর বিধায়করা ২ ভাগে ভাগ হয়ে গিয়েছেন, ‘কালীঘাট তৃণমূল’ বনাম ‘ঋতব্রত তৃণমূল’। সবার ক্ষোভ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। ২৮ অগাস্ট এবারও ভাগে ভাগে নানা জায়গায়, ছড়িয়ে ছিটিয়ে তৃণমূল ছাত্র পরিষদের জন্মবার্ষিকী পালন করেছে টুকরো টুকরো তৃণমূল। আর এই সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পড়াশোনা নিয়ে প্রশ্ন তোলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর ডিগ্রি নিয়ে লোকসভার স্পিকারের দ্বারস্থ হচ্ছেন বিরোধী দলনেতা। IIPM থেকে প্রাপ্ত BBA ও MBA ডিগ্রির যে উল্লেখ লোকসভার পোর্টালে রয়েছে, তা নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলেছেন তিনি।
একজন বিধানসভার বিরোধী দলনেতা, আরেকজন লোকসভার সাংসদ। আগে একই শিবিরে ছিলেন, এখন অবশ্য শিবির আলাদা। প্রতিনিয়ত একে অপরকে রাজনৈতিক আক্রমণ-পাল্টা আক্রমণ করেই চলেছেন। এবার তাতে নতুন মাত্রা যোগ করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিগ্রি-বিতর্ক। যা নিয়ে একগুচ্ছ দাবি করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ”নিজেকে BBA আর MBA বলে, আমার একটা জিনিসই মনে হয় DNA-তে বোধহয় ইস্ট জর্জিয়াটা রয়ে গেছে।” তিনি আরও বলেন, ”ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, IIPM, এটা সম্পর্কে আমাদের দেশের UGC এবং AICTE, তাদের সুনির্দিষ্ট মতামত রয়েছে। আমেরিকার ইস্ট জর্জিয়া IIPM-কে স্বীকৃতি দিয়েছে কিনা আমার জানা নেই। ভারতবর্ষের কোনও উচ্চশিক্ষার স্ট্যাটুয়েটরি অথরিটি এদের স্বীকৃতি দেয়নি।”