সৌভিক মজুমদার, কলকাতা : ৩১ অগাস্ট পর্যন্ত নয়, যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ আরও বাড়ানো হোক। এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ও ১৭ হাজার যোগ্য শিক্ষক। সেই মামলার শুনানি রয়েছে আজকে। তৃণমূল আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে বাতিল হয় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, চলতি বছরের ৩১ অগাস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ততদিন যোগ্য শিক্ষকরা সবেতন চাকরি করতে পারবেন। ওই সময়ের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। 

বিগত সরকারের আমলেই ২০২৫ সালে ফের SLST-র পরীক্ষা হয়। ইতিমধ্যে একাদশ-দ্বাদশে নিয়োগের সুপারিশপত্রও দেওয়া শুরু হয়েছে। তবে ভেরিফিকেশন প্রক্রিয়ার নির্দেশ দিয়েও তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। একইসঙ্গে কাউন্সেলিংয়েও স্থগিতাদেশ জারি করেছে SSC. কারণ OBC সংরক্ষণ নিয়ে জটিলতা। তৃণমূল সরকারের আমলে, OBC-দের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু ছিল। বিজেপি সরকারের আমলে তা হয়েছে ৭ শতাংশ।  

নতুন সংরক্ষণ বিধিতে কীভাবে নিয়োগ হবে? বা তৃণমূল জমানায় সংরক্ষণ বিধি মেনে যাঁরা সুপারিশপত্র পেয়েছেন, তাঁদেরই বা কী হবে? এই নিয়েই ধন্ধে রয়েছে SSC. এই জটিল পরিস্থিতিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজ্য সরকার ও ১৭ হাজার যোগ্য শিক্ষক।  

গত ২৫ অগাস্ট বিচারপতি জয়মাল্য বাগচী  এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে যোগ্য শিক্ষকদের তরফে ৩১ আগস্ট থেকে মেয়াদ বাড়ানো আর্জির পাশাপাশি,দ্রুত শুনানির অনুরোধ করা হয়েছে। রাজ্য সরকারের তরফেও, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি  জানানো হয়েছে। কিন্তু আজ শেষমেশ কী হবে? চাকরির মেয়াদ কি বাড়বে? এই অনিশ্চয়তার মধ্যেই আপাতত সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন যোগ্য শিক্ষকরা। 

 

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *