কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর হল অ্য়াকশন। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের একাধিক বিতর্কিত দেওয়াল লিখন মুছে ফেলল কর্তৃপক্ষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, ‘মোছা অনেক আগেই উচিত ছিল। অতয়েব বিলম্বে বোধদয়। আপনারা সবাই দৃষ্টি আকর্ষণ করেছেন। আমিও , যাদবপুরের উপাচার্য, রেজিস্ট্রার, যারা দেখেন যাদবপুর, তাঁদের বলেছি। অভিযোগ যেটা এসেছিল, প্রমাণিত হয়েছে। এই স্লোগানগুলি কি দেশের পক্ষে ? শিক্ষার স্বার্থে ছিল ? ফ্রি প্যালেস্তাইন কী ? এখানে কী ? ফ্রি POK লিখতে হত। রেড স্যালুট কিষেণজি !? যেখানে দাঁড়িয়ে আছেন,কত লোককে মেরেছে জানেন ? খুন করেছে। কত নিরপরাধ লোককে মেরেছে। একটা পুরো জ্ঞানেশ্বরী..একদিনে উড়িয়ে দিয়েছে একটা ট্রেনকে… ১০৯ জনকে। তারপরে আপনি বলবেন, আমি মুখ্যমন্ত্রী-পুলিশমন্ত্রী থাকব, তারপরে আপনি লিখবেন রেড স্যালুট কিষেণজি ? কাশ্মীর মাঙ্গে আজাদি ?…এরপরে আরও কিছু হবে। অনেক কিছু মোছা হবে।’
আরও পড়ুন, “পোর্টালের সমস্যার সমাধান মিলেছে, টাকা সবই পেমেন্ট হয়ে গিয়েছে”, বড় বার্তা মুখ্যমন্ত্রীর