ABP Ananda LIVE : ‘কেউ যদি নিজেদের বিক্রি করে দেয় তাহলে তাঁরা সবকিছু করতে পারে। এরা না আকাশের না পাতালের মাঝে ভাসছে’। বললেন শোভনদেব।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই ক্যাথিড্রাল রোডে বিশৃঙ্খলা, FIR-এ দাবি পুলিশের
প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই ক্যাথিড্রাল রোডে বিশৃঙ্খলা, FIR-এ দাবি পুলিশের ।’হাইকোর্টের নির্দেশে বেলা ১২টায় সভা শুরু পর নির্বিঘ্নেই যান চলাচল করছিল’।’দুপুর ২টোয় মমতা সভাস্থলে পৌঁছন, ডায়াসে উঠে কর্মীদের রাস্তার এপারে চলে আসতে বলেন’।’মমতার বলার পরেই রাস্তার এপারে চলে আসেন তৃণমূল কর্মী-সমর্থকরা’।’পুলিশের ওপর বলপ্রয়োগ, সরিয়ে দেওয়া হল গার্ডরেল, ব্যারিকেড’।’ব্যারিকেড সরিয়ে রাস্তায় নেমে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা’।’বিশৃঙ্খলার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল’।’হাইকোর্টের নির্দেশের কথা উল্লেখ করে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্ররোচনা দিতে বারণ করে পুলিশ’।’প্রাক্তন মুখ্যমন্ত্রী পুলিশের কথা শোনেননি’।সরকার ও পুলিশের ভাবমূর্তি কালিমালিপ্ত করেছেন মমতা, FIR-এ দাবি পুলিশের ।’বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত কর্মসূচির অনুমতি দিয়েছিল হাইকোর্ট’।’দুপুর ৩টে পর্যন্ত অনুমতি থাকলেও ৩.১০ পর্যন্ত বক্তব্য রাখেন মমতা’।’অনুষ্ঠান শেষ করতে আরও কিছুটা সময় লাগে’।
এটা আদালতের নির্দেশ অমান্য, FIR-এ দাবি পুলিশের ।