
বঙ্গোপসাগরের ওপর শনিবারই তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, আর আজ শক্তি বাড়িয়ে তা উপকূলের দিকে এগোচ্ছে। আগামী বেশ কয়েকটা দিন দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা থেকে জেলা জুড়ে।

আজ রবিবার এবং আগামী বেশ কয়েকটা দিন ধরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা জুড়ে। আবহাওয়া দফতর সূত্রে, ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে।

আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে উপকূল অভিমুখে এগিয়ে যাবে। পাঞ্জাব,হরিয়ানা,উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গে ঢুকেছে। পুরুলিয়া থেকে দক্ষিণে বাঁক নিয়ে ওই অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা জুড়ে। পাশাপাশি বৃষ্টি হতে পারে জেলাতেও। প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণের জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার বড় পরিবর্তন হবে। বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।

সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।

জলপাইগুড়িতে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেদিনীপুর ও ঝাড়গ্রামে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের এক থেকে দুটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই ২ জায়গায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া ও পুরুলিয়ার এক থেকে দুইটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
Published at : 30 Aug 2026 04:42 PM (IST)