কলকাতা: চোরবাগানকাণ্ডে এবার বয়ান নেওয়া হল ভুক্তোভোগী পরিবারের পরিজন এবং প্রত্যক্ষদর্শীদের। সপ্তমীর সন্ধেয় চোরবাগান সর্বজনীনের মণ্ডপে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের!কার গাফিলতিতে এই ঘটনা? সেই ঘটনায় গঠিত হয় অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল। শনিবার SIT-এর তরফে ভুক্তোভোগীদের পরিবার ও ঘটনাস্থলের থাকা মানুষজনের একাংশকে রাইটার্স বিল্ডিংয়ে ডেকে পাঠিয়ে দুর্ঘটনার দিনের বিস্তারিত বিবরণ শুনলেন SIT-এর সদস্যরা।

চোরবাগানকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে SIT -এর পদক্ষেপ

চোরবাগানকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে ইতিমধ্যেই একাধিক বৈঠক করেছে SIT। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। রয়েছেন STF-এর DG জাভেদ শামিম। চোরবাগানের পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায়, স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা SIT গঠন করেছে রাজ্য় সরকার। 

এর আগে চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব করেছিল লালবাজার। ঘটনার দিন ডিউটিতে ছিলেন এমন ১২ জন পুলিশকর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছিল লালবাজারে।  এছাড়া চোরবাগানের মণ্ডপে ও আশপাশে লাগানো সিসিটিভি ক্যামেরার অর্ধেকের ফুটেজে নজর রেখেছে পুলিশ। তবে সূত্রের খবর ৩২ টি ক্যামেরার মধ্যে ১৬টি ক্যামেরার ফুটেজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশের দাবি, চোরবাগানে কীভাবে ঘটেছিল বিপর্যয় তা জানতে ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এরপরে শনিবার SIT-এর তরফে ভুক্তোভোগীদের পরিবার ও ঘটনাস্থলের থাকা মানুষজনের একাংশকে রাইটার্স বিল্ডিংয়ে ডেকে পাঠিয়ে দুর্ঘটনার দিনের বিস্তারিত বিবরণ শুনলেন SIT-এর সদস্যরা।

চোরবাগানের ঘটনায় আর্থিক সাহায্য

 ‘যারা মারা গেছেন তাঁদের প্রত্যেকের পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। এবং একটি করে সরকারি চাকরি দেওয়া হবে গ্রুপ ডি-তে।’ চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তিনি ঘোষণা করেন, “যারা আহত হয়েছেন, তাঁদের সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার রাজ্য সরকার গ্রহণ করবে। যে হাসপাতালে তাঁরা ভর্তি হতে চান সেখানে আমরা চিকিৎসা করাব। এবং প্রত্যেক আহত ব্যক্তিকে ৫ লক্ষ করে টাকা সরকারের পক্ষ থেকে সহযোগিতা করাব।’ তবে কীভাবে ঘটে গেল এই দুর্ভাগ্যজনক ঘটনা তা নিয়ে এখনও তদন্ত চলছে।

 

আরও পড়ুন: Malda News: ক্লাসের মধ্যেই ছিঁড়েছিলেন মা সরস্বতীর ছবি! হাজতবাস হল সেই শিক্ষকের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীরও

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *