কলকাতা: ফের সাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা, উত্তুরে হাওয়ার মাঝেই কি ফের ঘনাবে দুর্যোগ ? এদিকে গত ৩-৪ দিন ধরে ধীরে ধীরে তাপমাত্রা অনেকটাই নেমেছে। বিশেষ করে রাতের তাপমাত্রা। এরই মাঝে এল এই খবর। কী বলছে হাওয়া অফিস ?
https://youtu.be/bRFbo2rbm6s?si=x8He4RPv6-MkqzaS
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন অঞ্চলের উপর, সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতায় অবস্থানরত উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি বজায় রয়েছে। আগামী ২৯ নভেম্বর, দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তের উদ্ভব হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ৭ দিন রাজ্যের সর্বোত্র শুষ্ক আবহাওয়া দেখা যাবে।এদিকে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আকাশ পরিষ্কার হতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আরও নেমেছে পারদ। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আবহাওয়া অনেকটা পরিস্কার। আপাতত এই সপ্তাহ জুড়ে এই পরিস্থিতিই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।