অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ফের রাতের কলকাতায় ভয়াবহ আগুন।এবার উল্টোডাঙায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কাগজের গোডাউনে আগুন। দমকলের কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

আরও পড়ুন, হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?

শেষ অবধি পাওয়া খবরে, শুক্রবার রাত দশটা বেজে ২০ মিনিটে, আগুন কিছুক্ষণ আগেও নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এইমুহূর্তে আগুন ভিতর দিকে রয়েছে। দমকলের বিশাল টিম তাঁরা এই মুহূর্তে কাজ করছে। স্থানীয়দের বক্তব্য কাগজের কারখানার পিছনে বস্তি রয়েছে, তাঁদের আশঙ্কা, এই আগুন যেন পিছনের বস্তির দিকে ছড়িয়ে না পড়ে। 

স্থানীয় এক মহিলার অভিযোগ জানিয়ে বলেন, গাড়ির পার্কিং থাকলে গাড়ি ঢুকতে পারে না। ..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি, যদি ওনাদের ব্যাকআপ না থাকে, পাশে পুকুর আছে, পুকুর থেকে ওরা ব্যবস্থা করুক। 

প্রশ্ন: প্রথমে আপনারই তো আগুনটা দেখেছিলেন ?

স্থানীয় মহিলা: ভিতরে আগুনটা লেগে গিয়েছিল, (সন্ধ্যা ) সাড়ে৭ টার সময় শাটারটা ডাউন করা ছিল। ফোন যায় এখান থেকে যে ভিতরে আগুনটা লেগেছে।আমাদের ভাইয়েরা, পার্টির ছেলেরা, পাড়ার লোকেরা, প্রত্যেক এসে শাটার ভাঙার পর, ..হাওয়াটা ব্লো করতেই, আরও দাউদাউ করে আগুনটা লাগে।..কিন্তু দমকলের গাড়িটা যে ঢুকবে, কোথা থেকে ঢুকবে ? কিন্তু দুটো গাড়ি ঢোকার ক্যাপাসিটিটা এখানকার মানুষরাই আটকে রেখেছে।কারণ গাড়ি পার্কিং করে করে জায়গাটা ব্লক করে রেখেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *