নয়াদিল্লি: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ। প্রতিবাদে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ। জাগো সনাতনীদের বিক্ষোভ।
উল্লেখ্য, মুজিব কন্যার ফেরার পরিকল্পনার খবর প্রকাশ্যে আসতেই উত্তাল বাংলাদেশ। মুজিব কন্যার ফেরার জল্পনার মধ্যে আওয়ামি লিগ পথে নামতেই নতুন করে আগুন জ্বলছে ওপার বাংলায়। গতকালই শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩ জনকে করে নেওয়া হয়। মূলত এইমুহূর্তে ফের নতুন করে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ উঠে এসেছে। এহেন পরিস্থিতিতে, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে প্রতিবাদ জানিয়ে, বিক্ষোভ সনাতনীদের।