হাওড়া: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২০২২ সালে হাওড়ার সাঁকরাইল থানায় দায়ের হওয়া পুরনো ফৌজদারি মামলা প্রত্যাহার করল রাজ্য সরকার। শুক্রবার কলকাতা হাইকোর্টে শুনানিতে রাজ্যের তরফে মামলা প্রত্যাহারের ফাইনাল রিপোর্ট জমা দেওয়া হয়। ওই রিপোর্টে জানানো হয়েছে যে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। রাজ্যের এই অবস্থান জানার পর বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাস মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি করেন, যার ফলে দীর্ঘ চার বছরের আইনি লড়াই ও টানাপোড়েন থেকে মুক্ত হলেন মুখ্যমন্ত্রী।
২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের হয়েছিল, যার মধ্যে ২০২২ সালের সাঁকরাইল থানার এই এফআইআর-ও ছিল। ওই এফআইআর-কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং ২০২৫ সালে তা খারিজের আবেদন জানান। সেই সময় শুনানি শেষে বিচারপতি জয় সেনগুপ্ত তাঁকে আইনি রক্ষাকবচ দিয়েছিলেন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কলকাতা হাইকোর্টে জমা দেওয়া পুলিশের রিপোর্ট অনুযায়ী, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ মিলিয়ে মোট ৩২টি ফৌজদারি মামলা বিচারাধীন ছিল। এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে হাইকোর্ট তাঁর বিরুদ্ধে থাকা ১৫টি এফআইআর খারিজ করেছিল।
Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)