কলকাতা: কথায় বলে, অন্ধকারটা পেরিয়ে গেলেই, দেখা যায় আলোর রেখা। সায়ন্তন ঘোষাল পরিচালিত, ‘সাধক বামাক্ষ্যাপা’ (Sadhak Bamakhyapa) ছবির ক্ষেত্রেও, কতকটা তাইই হল। একটা সময়ে হিন্দি ছবির দাপটে প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury) প্রথম ছবিকে। এই শুক্রবার অর্থাৎ আজ মুক্তি পেয়েছে, নতুন ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ (Ye Prem Mol Liya) ছবিটি। একটা সময়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, এই ছবিটিকে হল দেওয়ার কারণে, পিভিআর এবং আইনক্সে শো কমানোর কথা হয়েছিল, ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটির। তবে এরপরে বিষয়টাকে নিয়ে প্রতিবাদে সামিল হয় গোটা টলিউড। বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)-র দ্বারস্থ হয়েছিল গোটা টিম। আর তার পরের দিনই নবান্নে বৈঠকে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলা হয়, যদি প্রযোজকেরা এই ছবি চালাতে চান, তাহলে কোনও সিনেমাহল থেকেই এই শো নামানো যাবে না। এখানেই শেষ নয়, বাংলা ছবিকে দিতে হবে প্রাইম টাইম শো, এই নির্দেশও এদিন দেওয়া হয়। আর এর পরেই, যে শুক্রবার ‘সাধক বামাক্ষ্যাপা’-র শো কমে যাওয়ার কথা ছিল, বদলে বাড়ল এই ছবির শো!

শো বাড়ল ‘সাধক বামাক্ষ্যাপা’-র

প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, রাজ্যের সব সিনেমা হলে প্রাইম টাইম পেল ‘সাধক বামাক্ষ্যাপা’। দ্বিতীয় সপ্তাহে আরও ৬৩ টি সিনেমা হলে সাধক ‘বামাক্ষ্যাপা’-র শো বাড়ল। মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংয়ের পর থেকে, গোটা পশ্চিমবঙ্গে আরও ছড়িয়ে গিয়েছে এই ছবি। অর্থাৎ আরও বেশি মানুষ এখন হলে গিয়ে এই ছবিটি দেখতে পাবেন। প্রযোজনা সংস্থার আশা, ‘সাধক বামাক্ষ্যাপা’-র হাত ধরেই বাংলায় প্রাইম টাইম শোয়ের সমস্যা কমল। এর আগে একাধিকবার হিন্দি সিনেমার দাপটে বাংলা ছবিকে হল থেকে সরিয়ে দিতে হয়েছে। তবে এই সমস্যার এবার সমাধান হল মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবি নিয়ে এই সিদ্ধান্তে আশ্বাস পেয়েছে অন্যান্য ছবিও। সুমন ঘোষ (Suman Ghosh) তাঁর আগামী ছবি ‘ফ্যামিলিওয়ালা’-র মুক্তির দিন ঘোষণা করেছেন। একই সঙ্গে মুক্তি পাচ্ছে, শাহরুখ খানের ‘কিংগ’ ছবিটি। এই একই দিনে মুক্তি পাচ্ছে দেবের ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’-র ও । মনে করা হচ্ছে, হিন্দি ছবির সঙ্গে মুক্তি পেলেও, এবার বাংলা ছবির প্রাইম টাইম পাওয়া নিয়ে সমস্যা হবে না।

আরও পড়ুন: Shiboprosad Mukherjee: ভরসা যোগাল ‘সাধক বামাক্ষ্যাপা’? শাহরুখের ‘কিংগ’-এর সঙ্গেই শিবপ্রসাদের ছবি নিয়ে আসছেন সুমন

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *