ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও ঝিলম করঞ্জাই, কলকাতা : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল করলেন চিকিৎসকরা। মেডিক্য়াল কলেজে গন্ডগোলের ঘটনায়, বৃহস্পতিবার বউবাজার থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হল ৩ ইন্টার্নকে। তার আগে, মেডিক্যাল কলেজ থেকে মিছিল করে, বউবাজার থানায় যান চিকিৎসকরা।
আর জি কর-পর্বের স্মৃতি উস্কে ফের পথে নামলেন চিকিৎসকরা। কলকাতা মেডিক্য়াল কলেজের তিন ইন্টার্নকে বউবাজার থানায় ডাকার প্রতিবাদে রাজপথে মিছিল থেকে উঠল স্লোগান। মিছিলে অংশগ্রহণকারীদের গলায় ছিল স্টেথো, হাতে জাতীয় পতাকা। মিছিল করে তিন ইন্টার্নের সঙ্গে থানায় গেলেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসক এবং একাধিক চিকিৎসক সংগঠনের সদস্য়রা।
এক ইন্টার্ন বলেন, “পুলিশ তদন্তের জন্য় যা যা প্রশ্ন আমাদের করেছে, তদন্ত প্রক্রিয়ায় আমরা উত্তর দিয়ে এসেছি। পরবর্তী তদন্ত যদি কিছু হয়, সম্পূর্ণ সহযোগিতা করব এবং আমরা এটাই চাইব, যারা বাইরে থেকে হামলা করল, যে ABVP, RSS-এর গুন্ডারা আজ মেডিক্য়াল কলেজে অত্য়াচার চালাল, তাদের শনাক্ত করা হোক এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক, এটাই আমাদের দাবি থাকবে।”
এ প্রসঙ্গে চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক বলেন, “আমরা তো এসেছি এখানে সহমর্মিতা জানাতে। আমাদের বাড়ির ছেলেমেয়েদের বিরুদ্ধে অযাচিতভাবে, অন্য়ায়ভাবে অনৈতিকভাবে কিছু কিছু প্রতিহিংসামূলক কার্যসূচিণ করা হচ্ছে। আমরা কি ঘরে ঘুমিয়ে থাকতে পারি ?”
১৮ নভেম্বর রাতে কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতালে তাণ্ডব চালায় এই বহিরাগতরা। অন্য়দিকে, সেদিনই কলকাতা মেডিক্যাল কলেজে ঘেরাও চলাকালীন তাঁকে নিগ্রহ করা হয় বলে বউবাজার থানায় FIR করেন উপাধ্য়ক্ষ। হামলার ঘটনায় কেউ গ্রেফতার না হলেও, উপাধ্য়ক্ষের অভিযোগের প্রেক্ষিতে ৩ ইন্টার্নকে এদিন তলব করে বউবাজার থানা।
কলকাতা মেডিক্য়াল কলেজের এক ইন্টার্ন বলেন, “এখানে পুলিশি তদন্তের জন্য় যে যে প্রশ্ন আমাদেরকে ওইদিনের ব্য়াপারে করা হয়েছে, আমরা সেটার সম্পূর্ণ সহযোগিতা করেছি। পরবর্তী যদি তদন্ত প্রক্রিয়ায় যদি কোনও সহযোগিতা লাগে, আমরা সেটার জন্য় সম্পূর্ণভাবে পুলিশকে সহযোগিতা করব।”
কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতালের অপর এক ইন্টার্ন বলেন, “জুনিয়র থেকে মানে একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ইন্টার্ন ব্য়াচ পর্যন্ত, মেডিক্য়াল কলেজের সবাই একত্রিত। এই যে একটা ন্য়ারেটিভ NMO প্রথম থেকে চালানোর চেষ্টা করছে, যে ১৫-২০ জন ইন্টার্নের লড়াই। সমগ্র মেডিক্য়াল কলেজ আজকে তাঁদের বিরুদ্ধে ঐক্য়বদ্ধ।” বৃহস্পতিবার, মেডিক্য়াল কলেজ থেকে শুরু হয় চিকিৎসকদের প্রতিবাদ-মিছিল। বউবাজার থানার সামনে ছিল কড়া পুলিশি প্রহরা।
কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, “অনুমতি দেওয়া হয়নি। কারণ লেখা আছে। এরপরে সব স্বতন্ত্র আছে। মিছিল করতে চাইলে করবে। তারপরে আইন শৃঙ্খলা যদি ভঙ্গ হয়, কিছু হয়, পুলিশ প্রয়োজনীয় ব্য়বস্থা নেবে। পুলিশ ব্য়বস্থা নিচ্ছে। কেস রুজু হয়েছে। পুলিশ তদন্ত করছে।” বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “এটাই পরিবর্তন। পুলিশ অনুমতি দিল না হয়তো, কিন্তু আপনার গণতান্ত্রিক ব্যবস্থার উপর হস্তক্ষেপও করল না। আপনি এগিয়ে যাচ্ছেন মিছিল নিয়ে, আপনাকে হয়তো পুলিশি কর্ডন করে রেখে দিয়েছে। পুলিশ দাঁড়িয়ে আছে…আপনাদের নিরাপত্তায়, তাঁদের নিরাপত্তায়।” এদিন, থানার সামনে পুলিশের তরফে ভিডিও রেকর্ডিং করা হয়।