BJP MLA Manab Guha: খেলা হবে বলে উত্তেজনা ছড়ালেই পালিশ করে দেওয়া হবে। ফেসবুকে মেমারির বিজেপি বিধায়কের পোস্ট, পাল্টা আক্রমণে মমতা-তৃণমূল। বিজেপি বিধায়ক মানব গুহ বলেছেন, ‘আমাদের দলের তরফ থেকে, সরকারের তরফ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছিল যে, আমরা তৃণমূলের রাস্তায় হাঁটব না। আমরা গান্ধীগিরি দেখালাম। এখন সেই গান্ধীগিরির প্রত্যুত্তরে তৃণমূলের কিছু ভুঁইফোড় নেতা ৬ মাস পর ফিরে এসে… সবচেয়ে দুর্নীতিপরায়ণ নেতাগুলো যখন ৬ মাস পর ফিরে এসে এই মেমারি বাজারে খেলা হবে বার্তা দিচ্ছে… পেজ খুলে গেল খেলা হবে… খেলা হবে বার্তা দিচ্ছে… আমরা কি হাত গুটিয়ে বসে থাকব ? তাই পরিষ্কার বলেছি, যারা এখন এই উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে খেলা হবে বলে, এত দুর্নীতির পরেও, এই ৬ মাসে আমরা কিছু করলাম না বলে, শুধুমাত্র গান্ধীগিরি দেখালাম বলে, যারা আবার খেলা হবে ডাক দিচ্ছে, তাদের পালিশ হবে। পালিশ করব বলতে… সেটা মানুষ বুঝে নেবে। মারধর কেন করতে যাব। মারধরের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। ভালভাবে বোঝাবো, ডেকে এনে বোঝানো হবে। দেখেন না গালে পাউডার পালিশ করা হয়। তার মানে কি গালে চড় মারা হয় ?’        

‘কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই’, নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব 

কিছুদিন আগে সংকীর্ণ রাস্তায় পার্কিং নিয়ে নিজের দলের নেতাকেই হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক মানব গুহ। গত ৩০ অক্টোবর মেমারি স্টেশন রোডে স্বচ্ছতা অভিযানে নেমেছিল পুলিশ। সেই অভিযানে যোগ দেন মেমারির বিধায়ক মানব গুহ। তখনই তিনি দেখতে পান নিউ মার্কেট এলাকায় দোকানের সামনে দাঁড় করানো রয়েছে মেমারি নগরের বিজেপির সাধারণ সম্পাদক শ্যামল কুমার ধারার চারচাকা গাড়ি। রাস্তায় ওই গাড়ি পার্ক করা দেখেই মেজাজ হারান বিজেপি বিধায়ক। ‘যত বড় নেতাই হোক, এবার কাঁটা লাগিয়ে দিয়ে যাবে । নেতা মন্ত্রী সাংসদ যে-ই হোক, ছাড় পাবে না।’ এখানে গাড়ি থাকলে, নয় পুলিশ কাঁটা লাগিয়ে দেবে, না হলে চাকা খুলে নিয়ে চলে যাবে, গাড়ি সুস্থ অবস্থায় থাকবে না। এভাবে বিজেপি নেতাকেই হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি বিধায়ক মানব গুহ।  হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘এটাই লাস্ট ওয়ার্নিং। এরপর রাস্তায় গাড়ি রাখলে দোকানটাও বন্ধ হয়ে যাবে।’       



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *