ABP Ananda LIVE : আগের সরকার জমি দেয়নি বলেই শিল্পপতিরা ফিরে গেছেন, উন্নয়নের কাজ হয়নি। অভিযোগ তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদ শতাব্দী রায়, জুন মালিয়া ও রচনা বন্দ্যোপাধ্যায়।
আরও খবর…
শিলিগুড়িতে ফের পুলিশের উপর হামলার অভিযোগ, জখম OC, ১ পুলিশকর্মী
শিলিগুড়িতে ফের পুলিশের উপর হামলার অভিযোগ, জখম OC, ১ পুলিশকর্মী। দার্জিলিং মোড়ের ডাবরা গ্রাম এলাকায় পুলিশের উপর চড়াও স্থানীয়দের একাংশ। গণ্ডগোলের খবর পেয়ে পৌঁছনো সাদা পোশাকের পুলিশ দলের উপর হামলা। হামলায় আহত OC গৌতম মল্লিক এবং পুলিশের গাড়ির চালক। ভাঙচুর করা হয়েছে পুলিশের ৩ টি গাড়ি, ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায়। রাতভর ডাবরাগ্রাম এলাকায় তল্লাশি অভিযান পুলিশের। ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের প্রক্রিয়াও চালাচ্ছে পুলিশ।