কলকাতা: ‘তৃণমূলের এখন অস্তিত্ব নেই। নতুন থ্রেট হচ্ছে বামপন্থা এবং বামপন্থী।’ তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায়। বামপন্থীদের নাম শুনলে কেঁপে ওঠে, পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন সুজন চক্রবর্তী। গণতান্ত্রিক-তৃণমূল কি সত্যিই বিজেপি সরকারের অদৃশ্য রক্ষাকবচের নিচে রয়েছে বলে আপনার মনে হয়? স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য কি রাজ্য বিজেপির অস্বস্তি বাড়াল? বামেদেরই এখন মূল প্রতিপক্ষ বলে মনে করছে বিজেপি? এরকমই কিছু প্রশ্ন রাখা হয়েছিল এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের ‘পোল সেগমেন্ট’-এ। সেখানে সাধারণ মানুষ কী উত্তর দিলেন?

সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন বলে মনে করা হয়। মানুষ কী ভাবছে, কী চাইছে – সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে একটি ‘পোল সেগমেন্ট’ রাখা হয়েছিল। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব, ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। ২৫ নভেম্বর নিচের প্রশ্নগুলি রাখা হয়েছিল। পোল-এর প্রশ্নগুলি আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় (@sangesuman2025 ) । একই ভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।  সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয়েছে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের পোল সেগমেন্টে। দেখে নেওয়া যাক, নিচের প্রশ্নে মানুষ কোন উত্তরটিকে বেছে নিয়েছেন।

১. আপনার কি মনে হয়, সত্যিই বিজেপির দাক্ষিণ্যে চলছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস?

  • হ্যাঁ বলেছেন  ৮২ জন মানুষ। না  বলেছেন ১৬ জন মানুষ। জানি না  বলেছেন, ২ জন।

২. গণতান্ত্রিক-তৃণমূল কি সত্যিই বিজেপি সরকারের অদৃশ্য রক্ষাকবচের নিচে রয়েছে বলে আপনার মনে হয়?

  • হ্যাঁ  বলেছেন ৯১ জন। না  বলেছেন ৮ জন। জানি না বলেছেন, মাত্র ১ জন মানুষ।

৩. স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য কি রাজ্য বিজেপির অস্বস্তি বাড়াল?

  • হ্যাঁ  বলেছেন, ৭৯ জন মানুষ। না বলেছেন, ২০ জন মানুষ। জানি না  বলেছেন, মাত্র ১ জন মানুষ।

৪. বামেদেরই এখন মূল প্রতিপক্ষ বলে মনে করছে বিজেপি?

  • হ্যাঁ  বলেছেন ৭৬ জন মানুষ। না বলেছেন ২২ জন মানুষ। জানি না বলেছেন, ২ জন।

 

আরও পড়ুন: Laughtersane Niranjan: ‘সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..’, বিগ বসের ঘরে ‘লাফটারসেন’ নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *