কলকাতা: বিগ বস বাংলার ঘরে (Big Boss Bangla) ওয়াইল্ড কার্ড হিসেবেই ঢুকেছিলেন তিনি। তবে নিজের ছন্দে গেম খেলে, নিজের মতো করে বন্ধুত্ব করে, লড়াই করে.. একেবারে ফাইনাল সপ্তাহে পৌঁছে গিয়েছেন অভিনেতা সৌরভ দাস (Saurav Das)। তবে তাঁর খেলা নিয়ে, তাঁর স্ট্র্যাটেজি নিয়ে বারে বারেই প্রশ্ন তুলেছেন নেটদুনিয়ার একাংশ থেকে শুরু করে, ঘরের অন্যান্য সদস্যরাও। অনেকেই প্রশ্ন তুলেছেন যে, যদি ওয়াইল্ড কার্ড হিসেবে বাড়িতে ঢুকেই এত এগিয়ে যাওয়া যায়.. তাহলে কেন এতদিন ধরে লড়াই করলেন বাকি প্রতিযোগীরা? আর এবার, এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন, সৌরভের স্ত্রী, দর্শনা বণিক (Darshana Banik)। কী লিখলেন তিনি? 

সোশ্যাল মিডিয়ায় সৌরভকে নিয়ে কী লিখলেন দর্শনা?

সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেছেন দর্শনা বণিক। তিনি লিখেছেন, ‘হ্যালো সবাইকে.. আমি জানি বিগ বসে সৌরভ ওয়াইল্ড কার্ড এন্টি। সেটা কিন্তু ও পছন্দ করেনি। ওকে একেবারে প্রথমদিন থেকেই যোগদান করতে বলা হয়েছিল, কিন্তু ওর অন্য একটি কাজ ছিল। সেটা শেষ করতে হত স্বাভাবিকভাবেই। দ্বিতীয়ত, সৌরভের মা অর্থাৎ আমার শাশুড়ি মায়ের অসুস্থতা। পরে রাজবীরের (Rajveer Dey) ওয়াইল্ড কার্ড এন্টির সময়ে, ফের একবার কথা হয়েছিল সৌরভের ওয়াইল্ড কার্ড এন্টির জন্য। এরপরে জিতু কমলের (Jeetu Kamal) যখন ওয়াইল্ড কার্ড এন্টি হয়.. তখনও কথা হয়েছিল সৌরভের ওই ঘরে ঢোকা নিয়ে। কিন্তু ওর মায়ের অসুস্থতার কারণে এই প্রত্যেকা সময়েই ওর পক্ষে ওই বাড়িতে যাওয়া সম্ভব হয়নি। তৃতীয়ত, সৌরভের বিগ বসের যাওয়ার সময়টা পুরোপুরি ওর পরিকল্পনা করা নয়। কপাল আর বিগ বসের সিদ্ধান্ত.. এটুকুই। বাকি সবার মতোই। পরবর্তীকালে টিঁকে থাকার খেলাটা সম্পূর্ণ ওর। তাই আশা করি, ওর বিগ বসের ঢোকার টাইমলাইনের কারণে আপনারা ওকে ভুল বুঝবেন না। ধন্যবাদ।’

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ক্যাপ্টেন্সি টাস্ক নিয়ে সৌরভ আর জিতুর লড়াই নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মনে করেছেন, জিতু সৌরভকে ফেলে দিয়েছেন একেবারে নিয়ম মেনেই। অন্যদিকে অনেকেই আবার মনে করেন, সৌরভ একেবারে সঠিক নিয়ম মেনেই খেলাটা খেলতে চেয়েছিলেন। জিতুর তাঁকে এইভাবে ফেলে দেওয়াটা একেবারেই উচিত হয়নি।

আরও পড়ুন: Tollywood News: শাহরুখের সিনেমার মুখোমুখি দেব এবং শিবপ্রসাদের সিনেমা! ক্রিসমাসেও শো দখলের লড়াই জারি?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *