ABP Ananda LIVE: তৃণমূলের হাতে থাকা আরও এক পঞ্চায়েত সমিতির দখল নিল NCPI। দক্ষিণ দিনাজপুরের হিলি পঞ্চায়েত সমিতিতে ভাঙন। পঞ্চায়েত সমিতির ১৪ জন সদস্যের মধ্য়ে ৮ জন যোগ দিলেন NCPI-তে। মঙ্গলেও যোগদান বসিরহাটের পর এবার চোপড়া। শক্তি বাড়াচ্ছে NCPI। মঙ্গলবার NCPI-এর কসবার অফিসে এলেন চোপড়ার ১৯ জন পঞ্চায়েত সমিতির সদস্য। প্রত্যেকেই তৃণমূল করতেন। তবে এবার থেকে তারা NCPI। হাতে তুলে নিলেন পতাকাও। যোগদানের পরেই সাফ কথা, উন্নয়নের স্বার্থেই তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদান। এর আগে বসিরহাটে দেখা গিয়েছে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক। বসিরহাটে তৃণমূলের হাতে থাকা ১৩টি পঞ্চায়েত ও ২টি পঞ্চায়েত সমিতি দখলের দাবি। তৃণমূলের হাতে থাকা ১৩টি পঞ্চায়েত ও ২টি পঞ্চায়েত সমিতি দখলের দাবি NCPI-এর। তৃণমূল ছেড়ে মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি-সহ ১৩ জন সদস্যই NCPI-তে। মিনাখাঁ পঞ্চায়েত সমিতির মোট আসন ২৩। মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে আনা হয়েছে অনাস্থা। তারপরেই মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি সইফুদ্দিন মোল্লার ইস্তফা। তৃণমূলের হাতে থাকা কুলটি পঞ্চায়েতও দখলের পথে NCPI। ২০টি আসনের মধ্যে তৃণমূল ছেড়ে NCPI-তে উপপ্রধান-সহ ১৩ জন সদস্য।
ভিডিও জেলার
তৃণমূলের হাতে থাকা আরও এক পঞ্চায়েত সমিতির দখল নিল NCPI
আরও দেখুন