কলকাতা: এই সিরিজের খবর শোনা গিয়েছিল আগেই, দীর্ঘদিন পরে একসঙ্গে কাজ করতে চলেছেন, রাজ চক্রবর্তী (Raj Chakraborty) আর মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তবে পরিচালনায় নয়, এই সিরিজে শুধুই প্রযোজকের ভূমিকায় থাকছেন, রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সিরিজটি পরিচালনা করছেন, অয়ন চক্রবর্তী। মিমির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে, গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty)-কে। রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের প্রযোজনায় জি ফাইভ (Zee 5) ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ। নাম, ‘তাণ্ডব’। সদ্যই প্রকাশ্যে এসেছে এই সিরিজের প্রথম লুক। মিমিকে দেখা যাচ্ছে, একটি শিশু সন্তানকে কোলে নিয়ে। তবে গল্পের মোড় কোনদিনে এগোবে.. সেই ইঙ্গিত এখনও দেওয়া হয়নি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘দেওয়ালে ঠেকলে পিঠ, তাণ্ডব হবেই ঠিক!’ তবে এখনও প্রকাশ্যে আসেনি এই সিরিজ মুক্তির দিন। 

দীর্ঘদিন পরে একসঙ্গে কাজ রাজ এবং মিমির

প্রসঙ্গত, রাজের পরিচালনায় একাধিক সিনেমার মুখ ছিলেন মিমি। শোনা যায়, সেই সময়ে প্রেমের সম্পর্ক ছিল রাজ আর মিমির মধ্যে। এই কথা অবশ্য টলিউডে ওপেন সিক্রেট ছিল। তবে সময় গড়িয়েছে, বদলে গিয়েছে পরিস্থিতিও। রাজ আর মিমির সম্পর্ক ভেঙেছে, পরিচালক আপাতত ঘোরতর সংসারী। অভিনেত্রী প্রযোজক শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) সঙ্গে বিবাহিত তিনি, রয়েছে ২ সন্তানও। অন্যদিকে চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মিমি। তাঁর মনের মানুষ অবশ্য রূপোলি পর্দার মানুষ নয়। কলকাতায় নয়, শিকড়েই টানেই পাহাড়ে হবে মিমির সাত পাক। তবে এর আগেও রাজ চক্রবর্তী বলেছিলেন যে, পছন্দমতো চিত্রনাট্য হলে এবং চরিত্রের প্রয়োজনে মিমিকে দরকার হলে.. তিনি অবশ্যই মিমির সঙ্গে কাজ করতে চাইবেন। এই সিরিজের প্রযোজনা রাজ করলেও, পরিচালক হিসেবে পাওয়া যাচ্ছে না তাঁকে। কবে আবার রাজের পরিচালনায় মিমি অভিনয় করবেন, সেই অপেক্ষাতেই রয়েছেন দর্শকেরা। 

অন্যদিকে বর্তমানে শুভশ্রী এবং মিমির মধ্যেও খুব ভাল সম্পর্ক। একসঙ্গে বিজ্ঞাপনী শ্যুটও করেছেন তাঁরা। একের অপরকে ভরিয়েছেন প্রশংসায়। ‘তাণ্ডব’-এর প্রথম লুক প্রকাশ্যে আসার পরে, মিমিকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী। ধন্যবাদ জানিয়েছেন মিমিও। সিরিজটি মুক্তির অপেক্ষাতেই রয়েছেন দর্শক।

 

আরও পড়ুন: Panchayat Season 5 Trailer: সচিবকে থাপ্পড় প্রধানজির! ফুলেরা গ্রাম পঞ্চায়েতে হুলুস্থুল, পঞ্চায়েত সিজন ফাইভে কী থাকছে?

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *