আবীর দত্ত, কলকাতা:  প্রায় ৬ ঘণ্টা পর  NIA দফতর থেকে বেরোলেন সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন।  এদিন বাইরে বেরিয়ে এসেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, যতরকমের পারব, সহযোগিতা করব। এবং আগামী দিনেও যদি প্রয়োজন হয়, আমি সহযোগিতা করব। একটা বার্তাই আমি দিতে চাই, যে যারা, আজকে হ্যারাস করার চেষ্টা করছে আমাদেরকে, টু ডে অর টুমরো, সময় কিন্তু কোনওদিনও কারও সমান যায় না। 

আরও পড়ুন, থানায় বাজেয়াপ্ত কোটি টাকার সোনার ‘বেআইনি’ নিলাম, সাসপেন্ড IC

প্রশ্ন: কেন মনে হচ্ছে হ্যারাস করার চেষ্টা করা হচ্ছে ? আপনি সম্প্রতি ঋতব্রত তৃণমূলের  ..

সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন: (প্রশ্ন মাঝপথে থামিয়েই) কারণ আমি তৃণমূল। ..মমতা তৃণমূল, কোন তৃণমূল এখানে নেই, এখানে আমি তৃণমূলের এমএলএ, তৃণমূলের জোড়া ফুলের প্রতীকের আমি এমএলএ। এটাই আমি বলতে পারি, এখানে মমতা তৃণমূল আর আপনরা যেটা বলছেন যে, গণতান্ত্রিক তৃণমূল, আমি এই পরিপ্রেক্ষিতে না, আমি একজন তৃণমূলের এমএলএ। 

প্রশ্ন: আপনার কেন মনে হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাকে ডাকা হচ্ছে ? 

সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন: কারণ…সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, তাতে সিগনেচার করতে বলা হয়েছিল, দুই তরফেই..সেখানে আমাকে গণতান্ত্রিক তৃণমূলের পক্ষ থেকে আমাকে, রিকোয়েস্ট করা হয়েছিল, বারবার আমাকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছিল, সিগনেচার করার জন্য। সিগনেচার করিনি। ফলে আমার এটা মনে হয়েছে, আমি রাজনীতির শিকার আমি হয়েছি। বারবার আমাকে হেনস্থা করা হচ্ছে। 

প্রশ্ন: এরমানে তো আপনি এটা বলতে চাইছেন যে, ঋতব্রত তৃণমূলের যে, সিগনেচার করেননি বলেই কি আপনাকে NIA ডাকছে বলছেন ? 

সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন: নিশ্চয়ই, এটা তো ১০০ বার। কারণ কোনও ক্লু নেই। আমাকে বারবার ডাকার কোনও ক্লু নেই।  একবার ডাকতে পারে, কোনও ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু দ্বিতীয়বার ডাকার কোনও ক্লু আমার কাছে…কারণ আমি পরিষ্কার নিজের কাছে। 

প্রশ্ন: এর আগে যখন আপনাকে ডাকা হয়েছিল, তখন আপনি কোন শিবিরে ছিলেন ? তখন আপনার অবস্থান কি ছিল ?

সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন: তখন আমাকে বিভিন্ন ইস্যু নিয়ে, যেহেতু আমি এখানে উইনিং করেছি, এনআইএ চলছে, সেটাকে কেন্দ্র করে তদন্তের সাপেক্ষে এদের কিছু কোয়ারি ছিল, সেই কোয়ারির পরিপ্রেক্ষিতে আমি ভেবেছিলাম,  না এটা হয়তো আমার থেকে কিছু জানতে পারবে। সেটা হতেও পারে। কিন্তু দ্বিতীয়বার ডাকার একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই ডাকা হয়েছে।…(তলব প্রসঙ্গে) গল্প করছিলাম, ওনারা চাপে পড়ে ডাকছেন।ওনাদের তো কিছু করার নেই। ওনারা সুপ্রিম অথরিটির চাপে, যারা শাসকদল, এনআইএ-কে ব্যবহার করে আমাদেরকে হ্যারাস করছে। যতটুকু জানার জানছে।

প্রশ্ন: কিন্তু জাতীয় সড়ক অবরোধ হয়েছিল, মূলত এই বিষয়ের পরিপ্রেক্ষিতে যেই মামলা, সেই মামলায় আপনাকে ডাকা হল, সেক্ষেত্রে আপনি উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আপনি সেখানে ছিলেন…

সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন: আপনি ওখানে ছিলেন, আমি যে ওখানে ছিলাম বললেন.. ( পাল্টা ঘুরিয়ে সাংবাদিককে প্রশ্ন)

প্রশ্ন: না, সেই পরিপ্রেক্ষিতে তো আপনাকে ডাকা হচ্ছে ?

সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন: নানা..

প্রশ্ন: তাহলে কোন কেসে ?

সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন: কিছু কিছু কোয়ারি ওদের ছিল, সেগুলি আইডেন্টিফাই করার জন্য, যেহেতু এটা ইন্টারনাল তদন্ত চলছে, এটা আপনাদেরকে বলতে পারি না। ..আপনি সহযোগিতা করেছি (তলবে)।

প্রশ্ন: আবার ডাকা হলে সহযোগিতা করবেন ?

সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন: ১০০ শতাংশ সহযোগিতা করব। কারণ এখানে অফিসারদের কোনও দোষ নেই। এনআইএ-র কারও দোষ দেবো না। ..চাপে পড়ে আমাকে হ্যারাস করার প্রবণতা।

এরপরেই আর তিনি দাঁড়াননি, সাংবাদিকদের প্রশ্নের মাঝপথেই তিনি বেরিয়ে যান। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *