কলকাতা: মোথাবাড়িকাণ্ডে NIA তলব! আর সেই তলব পেয়েই আজ হাজিরা দিলেন সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন। শুধু তিনিই নন, তলব সাবিনার স্বামী মেহবুব আলমকেও। এদিন স্ত্রী সাবিনার সঙ্গেই হাজিরা দিতে এসেছিলেন মেহবুব আলম। পয়লা এপ্রিল, মোথাবাড়িতে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন, সুপ্রিম কোর্টের নির্দেশে SIR-এর কাজে আসা বিচারকরা! দুপুর থেকে তাঁদের BDO অফিসে আটকে রাখা হয়েছিল, এমনটাই অভিযোগ করেছিলেন ওই বিচারকেরা। মাঝরাতে কোনওমতে বেরোতে পারলেও, রাস্তায় তাঁদের গাড়িতে হামলা চালানো হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। আর সেই ঘটনাতেই সাবিনা ইয়াসমিনকে তলব করেছে NIA। প্রসঙ্গত, এর আগেও সেপ্টেম্বর মাসের শেষের দিকে সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল NIA।

কী ঘটেছিল মোথাবাড়িতে?

পয়লা এপ্রিল, মোথাবাড়িতে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন, সুপ্রিম কোর্টের নির্দেশে SIR-এর কাজে আসা বিচারকরা। SIR-এর ভোটার তালিকা সংক্রান্ত কাজে মোথাবাড়িতে এসেছিলেন তাঁরা। কিন্তু কাজে আসার পরেই, সহযোগীতা তো দূরে থাক… দুপুর থেকে তাঁদের BDO অফিসে আটকে রাখা হয়।মাঝরাতে কোনওমতে বেরোতে পারলেও, রাস্তায় তাঁদের গাড়িতে হামলা চালানো হয়। প্রাণভয়ে কেঁদে ফেলেন এক মহিলা বিচারক। জুডিশিয়াল অফিসার বলেন, আমার কিছু হলে হাইকোর্ট যেন আমার বাচ্চাদের দেখে।অবরোধ করা হয়েছিল সুজাপুরেও।সেইসব ঘটনায়, স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে, NIA-কে তদন্তভার দেয় সর্বোচ্চ আদালত। 

সাবিনা ইয়াসমিনের দলবদল
 
মোথাবাড়িকাণ্ডে আগেই জড়িয়ে গিয়েছিল সাবিনা ইয়াসমিনের নাম। ঘটনার সময় তিনি মোথাবাড়ির বিধায়ক ছিলেন। সেসময় শুভেন্দু অধিকারী বলেছিলেন, অবিলম্বে সাবিনা ইয়াসমিন সহ চক্রান্তকারীদের গ্রেফতার করা হোক। NIA অথবা CBI তারা যে চার্জ নিয়েছে, কোনও দেরি না করে তথ্য যেহেতু নষ্ট হবে, কালকে গাড়ির কাচ ভেঙেছে। আগুন লাগিয়েছে।’ সেসময় সুজাপুর তৃণমূল প্রার্থী পদে দাঁড়ানো সাবিনা ইয়াসমিন বলেছিলেন, ‘শুভেন্দু অধিকারীর আমাকে নিয়ে যে ভয় আছে, সেটা আমার ভাল লাগল।  শুভেন্দু অধিকারীর এটা জায়গা নয়। মোথাবাড়ি-সুজাপুরের জায়গা সাবিনা ইয়াসমিনের জায়গা। নিশ্চয় কেউ চাইবে না তাঁর নিজের জায়গাতে আগুন লাগুক।’ বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে রয়েছেন সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন। ইতিমধ্যেই তাঁর স্বামী এবং নির্বাচনী এজেন্টকে জিজ্ঞাসাবাদ করেছে NIA।

আরও পড়ুন: Amitabh Bachchan: পঞ্জাবের জনগণকে অপমান? আইনি নোটিস পেলেন অমিতাভ বচ্চন

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *