কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে নোটিস পুলিশের। অধ্যক্ষের অভিযোগের ভিত্তিতে একাধিক নোটিস পাঠিয়েছে পুলিশ। মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে নোটিস অভিযুক্তদের এবং হামলা, ভাঙচুরের ঘটনাতেও অভিযুক্তদের নোটিস পাঠানো হয়েছে বলে, দাবি পুলিশের।

আরও পড়ুন, ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?

বুধবার রাতে হামলা চালাতে কলকাতা মেডিক্যালে ঢুকেছিল কারা? ঐতিহ্য়বাহী স্বাস্থ্য় প্রতিষ্ঠানে এমন তাণ্ডবের সাহস পেল কী করে? কেন কার্যত নীরব থাকল পুলিশ? হামলাকারীদের পিছনে কি কোনও প্রভাবশালীরা? বিভিন্ন মহল যখন এরকম প্রশ্ন তুলছে, তখন ১৭ বছর আগের আইন নতুন করে কার্যকরে উদ্যেগী হয়েছে রাজ্য সরকার। কিন্তু এখনও গ্রেফতারি শূন্য।এই প্রেক্ষিতে শুক্রবারই হামলার ভিডিও দেখিয়ে ‘অভিযুক্ত’দের চিহ্নিত করেছেন বলে দাবি করেন মেডিক্যালের ইন্টার্নরা। একটি ভিডিও দেখিয়ে পুলিশি তদন্ত নিয়ে প্রশ্নও তুলেছেন তাঁরা। প্রশ্ন উঠেছে, নতুন আইন প্রণয়নের কথা বলা হলেও, ৯৬ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও কেন কেউ গ্রেফতার হয়নি? মমতা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও বিধায়ক  কুণাল ঘোষ বলেন, কোনও ঘটনায় কেউ গ্রেফতার হচ্ছে না। এটা তো একটা পরিষ্কার গুন্ডারাজকে প্রোমোট করা, সাহস দেওয়ার কাজ চলছে। কলেজস্ট্রিটে যারা বুকস্টলগুলোর ওসব করল, কোনও অ্যারেস্ট নেই, মেডিক্যাল কলেজে ঢুকে রাত্রিবেলা ভাঙচুর, অ্যারেস্ট নেই। স্বাস্থ্যমন্ত্রী এব্যাপারে নীরব। স্বাস্থ্যমন্ত্রী গুন্ডাদের গ্রেফতার চাইতে পারছেন না, উনি ডাক্তারদের বিচার করতে নেমে গেছেন। 
 
এরই মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে নোটিস দিল পুলিশ। পুলিশ সূত্রের খবর, অধ্যক্ষের অভিযোগের ভিত্তিতে একাধিক অভিযুক্তকে নোটিস পাঠানো হয়েছে। নোটিস দেওয়া হয়েছে হামলা, ভাঙচুরের ঘটনাতেও অভিযুক্তদেরও। চিকিৎসক মহলের একাংশের প্রশ্ন, কঠোর আইন প্রয়োগ করাই যদি স্বাস্থ্য দপ্তরের উদ্দেশ্য হয় তাহলে ৪ দিন পেরিয়ে যাওয়ার পরেও কেউ গ্রেফতার হয়নি কেন? আরামবাগ মেডিক্যাল কলেজের চিকিৎসক  আসফাকুল্লা নাইয়া বলেন, একেবারে দিনের আলোর মতো পরিষ্কার, মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েছে, একেবারে চিহ্নিত মুখ, ওই ব্যক্তিগুলোর একেবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি দেওয়া, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছবি দেওয়া, একেবারে পরিচিত গুন্ডাদের দিয়ে ছাত্রদের আটকানোর জন্য যেভাবে মেডিক্যাল কলেজ ভাঙচুর হল , একজনও অ্যারেস্ট হল না। যে গুন্ডাগুলোকে ওইদিন দেখা গিয়েছিল, সে শাসক দলের রাজনীতি করুক বা মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর একেবারে কাছের লোক হোক, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *