কলকাতা: অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র। হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক। কাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ হয়ে পড়েন তিনি। কলকাতায়, বাইপাসের ধারের ‘আর এন টেগোর’ হাসপাতালে ভর্তি রয়েছেন রেখা। সেখানে তাঁকে দেখতে গেলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। কী ভাবে খাবারে বিষক্রিয়া হল, তা এখনও স্পষ্ট নয়। (Rekha Patra Ill)

জানা গিয়েছে, শনিবার রাতে খাবার খাওয়ার পরই অসুস্থ বোধ করেন রেখা। প্রথমে এলাকার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে প্রাথমিক চিকিৎসা হওয়ার পর নিয়ে যাওয়া হয় বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও চিকিৎসা হয় একদফা। এর পর রেখার বাড়ির লোকজন রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগ করা হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও। তাতেই রেখাকে কলকাতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়।  

আরও পড়ুন: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল

বাইপাসের ধারের ‘আর এন টেগোর’ হাসপাতালে ভর্তি রয়েছেন রেখা। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এদিন সেখানে তাঁকে দেখতে যান শ্বারদ্বত। রেখাকে দেখে বেরিয়ে তিনি বলেন, “বাড়ির লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগ করেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। আমরা বললাম, শিফ্ট করতে চাইলে…সরাসরি কলকাতা আনা হয়। মাননীয় বিধায়িকা আগের থেকে ভাল আছেন, বেটার আছেন। সময় লাগবে।” কিন্তু কী ভাবে খাবার থেকে বিষক্রিয়া হল, তা এখনও স্পষ্ট নয়। শারদ্বত জানিয়েছেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে আন্দোলন থেকে উত্থান রেখার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তাঁকে টিকিট দেয় বিজেপি। তবে সেবার বসিরহাটে জিততে পারেননি রেখা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শেষ পর্যন্ত হিঙ্গলগঞ্জ থেকে জয়ী হন তিনি। তবে তাঁকে টিকিট দেওয়া নিয়ে অসন্তোষ ছিল বিজেপি-র অন্দরে। এমনকি বিধায়ক হওয়ার পরও জেলা নেতৃত্ব সেভাবে গুরুত্ব দেন না বলে অভিযোগ করেছিলেন রেখা।

আরও পড়ুন: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

বার বার বিতর্কেও জড়িয়েছেন রেখা। কয়েক মাস আগেই একেবারে রণংদেহি মূর্তি দেখা যায় তাঁর। জমি নিয়ে শরিকি বিবাদে জড়িয়ে পড়েন রেখা। সেি সময় পুলিশের কলার ধরতেও দেখা যায় তাঁকে। রেখা জোর করে জমি দখল করতে গিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে সন্দেশখালি থানায় রেখার বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *