
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত কয়েকদিন বঙ্গে আবহাওয়ার বড় পরিবর্তন হয়েছিল। দুর্যোগ উড়িষ্যার সমস্যার উপকূলে আছড়ে পড়লেও পশ্চিমবঙ্গে এর বেশ ভালরকমেরই প্রভাব পড়েছে। গত কয়েকটা দিন দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টি হয়েছে। এর ফলে রীতিমতো ব্যহত হয়েছে জনজীবন।

আগামীকাল থেকেই কমবে বৃষ্টি, ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর বলছে, বৃষ্টি কমলেই পরের সপ্তাহ থেকে পাওয়া যাবে শীতের আমেজ। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গে আজ ছিটোফোঁটা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে নিম্নচাপের প্রভাব আজ থেকে কেটে যাবে, এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি এরপর থেকে তাপমাত্রারও পতন হবে। নভেম্বরের শেষদিকেই রাজ্যে প্রবেশ করবে শীত। ঘূর্ণিঝড় শক্তি হারাতেই একদিকে পুরীতে যখন ঝলমলে আকাশ, শনিবারও সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

আবহাওয়া দফতর সুত্রে খবর, রবিবার থেকেই কমবে বৃষ্টির পরিমাণ। পরের সপ্তাহেই মিলবে শীতের আমেজ। ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আকভান। এর পরোক্ষ প্রভাবে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে।

সোমবার পর্যন্ত থাকবে আকাশের মুখ ভার। মঙ্গলবার থেকে নামবে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহেই ধাপে ধাপে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮-এর কাছাকাছি চলে যেতে পারে।

এদিকে উত্তরবঙ্গেও মঙ্গলবার শুষ্ক আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার এবং সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের আশেপাশের এলাকায়।

কিন্তু তার পরের ৩ দিনে, অর্থাৎ মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার বেশ অনেকটাই কমবে তাপমাত্রা। এই ৩ দিনে ১৮ ডিগ্রি হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে আরও কিছুটা কম থাকবে তাপমাত্রা।

মঙ্গলবারের পর থেকে ওই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রির আশেপাশে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি ছিল। তবে আজ সেই পরিস্থিতি নেই, আজ থেকে উন্নতি হবে আবহাওয়ার। রোদ উঠবে আকাশে।

আজ মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে আজ থেকে ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়ার, আগামী সপ্তাহ থেকেই পড়বে শীত।

ডিসেম্বরের শুরু থেকেই সাধারণত দক্ষিণবঙ্গে ঠাণ্ডা পড়ে যায়। এই বছর কবে শীত পড়বে, সেটাই জানতে চান সাধারণ মানুষ। আবহাওয়া দফত অবশ্য ডিসেম্বরের শুরু থেকেই শীত পরার ইঙ্গিত দিয়েছে।
Published at : 22 Nov 2026 10:29 AM (IST)